Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মৌ এর সঙ্গে এক যুগ পরে কাজ, যা বললেন নোবেল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০২:২৯ পিএম

মৌ এর সঙ্গে এক যুগ পরে কাজ, যা বললেন নোবেল

Advertisement

দেশের মডেলিং জগতের দুই উজ্জ্বল নক্ষত্র আদিল হোসেন নোবেল ও সাদিয়া ইসলাম মৌ। দীর্ঘদিন তারা জুটি বেঁধে কাজ করেছেন বিজ্ঞাপনে। মঞ্চে হেঁটেছেন শো-স্টপার হয়ে। 
তবে ইদানিং তাদের পর্দা কিংবা মঞ্চ কোনোটাইতেই খুব একটা দেখা যায় না। কালেভদ্রে দু-একটি কাজ করেন। সম্প্রতি প্রায় একযুগ পর আবারও তাদের শো-স্টপার হিসাবে মঞ্চে দেখা গেছে। 

রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে নোবেল ও মৌ শো-স্টপার হিসাবে হেঁটেছেন। দীর্ঘদিন পর মৌয়ের সঙ্গে কাজ করা প্রসঙ্গে আদিল হোসেন নোবেল বলেন, ‘অনেকদিন পর, হিসাব করে বলতে গেলে খুব সম্ভবত এক যুগ পর আমি আর মৌ শো স্টপার হয়ে কোনো অনুষ্ঠানে হেঁটেছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কারণ শো-স্টপার হিসাবে হাঁটা বেশ সম্মানের। যারা এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। একটি চমৎকার অনুষ্ঠান ছিল। আমাকে এবং মৌকে এ অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য বিশেষ ধন্যবাদ।’ 

মৌ বলেন, ‘কতদিন পর মঞ্চে আমরা একসঙ্গে হাঁটলাম মনে নেই। সম্ভবত ১২ বছর হবে। অনেক বেশি ভালো লেগেছে। আসলে কাজ করতে ইচ্ছা করে। কিন্তু সময় কুলিয়ে উঠতে পারি না। আমাদের এক করার জন্য ধন্যবাদ আয়োজকদের।’ 

উল্লেখ্য, নোবেল ও মৌ বিজ্ঞাপনের মডেল হয়েই বেশি কাজ করেছেন। কিছু টিভি নাটকেও তাদের একসঙ্গে দেখা গেছে। এদিকে নোবেল বর্তমানে মোবাইল অপারেটর রবিতে উচ্চপদস্থ পদে কর্মরত। চাকরির কারণেই মূলত অভিনয়ে বা বিজ্ঞাপনে তাকে দেখা যায় না। তবে গল্প এবং চরিত্র ভালো লাগলে তিনি কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছেন।
 

Advertisement

নোবেল মৌ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম