Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে কারণে প্রেমিকার সঙ্গে ডেটিংয়ে যেতে ভয় পেতেন গোবিন্দ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০৭:১৭ পিএম

যে কারণে প্রেমিকার সঙ্গে ডেটিংয়ে যেতে ভয় পেতেন গোবিন্দ

গোবিন্দ ও স্ত্রী সুনীতা

Advertisement

সিনেমার গল্পের মতোই যেন প্রেম হয়েছিল বলিউড অভিনেতা গোবিন্দের। এক আত্মীয়ের সঙ্গে বাজি ধরে গোবিন্দের সঙ্গে প্রেম করেছিলেন সুনীতা। কিন্তু প্রতিবারই ডেটিংয়ে যাওয়ার সময় বিপত্তিতে পড়তেন এ অভিনেতা। কারণ তাদের বয়স ছিল অনেক কম।

গোবিন্দ এক সাক্ষাৎকারে বলেন, আমাকে পাওয়ার জন্য সুনীতা বাজি ধরে। তার সেই আত্মীয় বলেছিল অসম্ভব। কিন্তু সে বলেছিল এটাকে সম্ভব করবে। পরে এক বছর আমার সঙ্গে সম্পর্ক গড়ার জন্য লেগে থাকে। বিভিন্নভাবে চেষ্টা করে আমার মন পাওয়ার। 

সে ছিল সম্পর্কে আমার মামির বোন। হঠাৎ একদিন তার হাতের স্পর্শে আমার কাছে মনে হয়, মেয়েটি আমার প্রেমে পড়েছে। ফলাফল সুনীতা কাজ হাসিল করে। সে সফল হয়।

এরপর থেকে তাদের মধ্যে প্রেম হয়ে যায়। প্রথম সেই স্পর্শের ঘটনা ছিল মজার। সেদিন তারা একটি মহরতে একসঙ্গে নেচেছিলেন। 

গোবিন্দ বলেন, পরে আমরা একই গাড়িতে ছিলাম। গাড়ি চলছিল। হঠাৎ দেখি ওর হাতের স্পর্শ আমার হাতে। কিন্তু সে হাত একইভাবে রেখে দিয়েছে। হাত সরাচ্ছে না। সেদিন আমিও তার হাত ধরি। সেই প্রথম আমাদের ভালোবাসা প্রকাশ পায়।

প্রেমে পড়ার পরতারা একসঙ্গে ঘুরতে বের হতেন। কিন্তু সেই সময় সারাক্ষণ ভয়ে থাকতেন গোবিন্দ। তিনি সাক্ষাৎকারে বলেন, প্রথম যখন আমাদের প্রেম হয়, তখন আমার বয়স ছিল ২১ বছর। আর সুনীতার বয়স ছিল ১৪ বা ১৫।

সে দেখতে অনেকটাই কিশোরীর মতো ছিল। আমার কাছে মনে হতো, প্রেম করার জন্য ওবয়সে এতটাই ছোট ছিল যে আমি ভয় পেতাম। কিন্তু ও আমাকে ভালোবাসত, ডেটিংয়ে যেতে চাইত। 

ওকে বোঝাতাম, তুমি খুব ছোট। জানো, কী বলছ? ও বলত, হ্যাঁ, সব জানি। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ওর সঙ্গে প্রেম করলে কেউ যদি আমায় শিশু নিগ্রহকারী বলে? এটাই আমার ভয় ছিল।

অবশেষে তারা ১৯৮৭ সালের ১১ মার্চ বিয়ে করেন। গোবিন্দ তখন চব্বিশ, সুনীতা পড়েছেন আঠারোয়।

Advertisement

প্রেমিকা ডেটিং ভয় গোবিন্দ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম