Logo
Logo
×

Advertisement

বিনোদন

তামিল সিনেমায় নিষিদ্ধ ইলিয়ানা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০১:১৪ এএম

তামিল সিনেমায় নিষিদ্ধ ইলিয়ানা

Advertisement

ভারতের তামিল সিনেমায় নিষিদ্ধ হলেন তেলেগু সিনেমা ‘দেবাদাসু’ দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়া বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ ক্রুজ। একটি সিনেমার জন্য সম্পূর্ণ টাকা নিয়েও শুটিংয়ে না আসায় তাকে তামিল সিনেমায় নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গেছে। খবর আনন্দবাজারের।

২০১৪ সালে অনুরাগ বসু পরিচালিত ‘বরফি’ সিনেমা দিয়ে রণবীর কাপুরের বিপরীতে বলিউড অভিষেক ইলিয়ানার। এ ছবিতে দর্শকদের মন জয় করতে সক্ষম হন তিনি। এরপর দীর্ঘ একটা সময় দক্ষিণের তামিল, তেলেগু ও কন্নড় সিনেমায় কাজ করেছেন ইলিয়ানা।

এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, তামিলের একটি সিনেমার জন্য সম্পূর্ণ টাকা নিয়েও শুটিংয়ে আসেননি ইলিয়ানা। এতে অনেক ক্ষতি হয় প্রযোজকের।

এ কারণেই নাকি ইলিয়ানাকে তামিল সিনেমায় নিষিদ্ধ করা হয়েছে। অবশ্য এই প্রসঙ্গে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

তামিল সিনেমা

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম