Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে কারণে দাম্পত্যের ২০ বছরেও নিঃসন্তান আয়েশা ঝুলকা  

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০২:৩২ পিএম

যে কারণে দাম্পত্যের ২০ বছরেও নিঃসন্তান আয়েশা ঝুলকা  

Advertisement

২০০৩ সালে সমীর ভাশিকে বিয়ে করে সংসার করছেন ৯০ দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আয়েশা ঝুলকা। বিয়ের পর থেকেই অভিনয়ের জগতে তার দূরত্ব তৈরি হতে থাকে। অবশ্য আয়েশা স্বেচ্ছায় অভিনয় থেকে সরে আসেন বলেই জানিয়েছেন। দাম্পত্যের ২০ বছর কেটে গেলেও নিঃসন্তান তিনি।  কী কারণ জানালেন অভিনেত্রী।
এ অভিনেত্রী সালমান খান, অক্ষয় কুমার, আমির খানের নায়িকা ছিলেন। অক্ষয়ের সঙ্গে তার রসায়ন সব থেকে আলোচিত ছিল। ‘খিলাড়ি’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে তার পর্দার রোমান্স ঝড় তুলেছিল। যদিও বর্তমানে তাদের মধ্যে যোগাযোগটুকুও নেই। পঞ্চাশে পড়েছেন আয়েশা।  
আয়েশা জানান, তিনি আসলে কখনো বিয়েই করতে চাননি। অতীতে বেশ কিছু সম্পর্ক ছিল ঠিকই। সেসবের অভিজ্ঞতা একেবারেই ভালো নয়। সেই কারণে সম্পর্কে আস্থা হারান। বাড়িতে জানান সিদ্ধান্তের কথা। আপত্তি জানায়নি পরিবারও। 
আয়েশার কথায়, সমীরের সঙ্গে আলাপ হওয়ার পর দুজনের মধ্যে রসায়ন ভালোই মিলে যায়। তবে মা হতে চাইনি কোনো দিনও। জীবনে অনেক কঠিন সময় পেরিয়েছি। আমার মা না হওয়ার সিদ্ধান্ত আমাদের দুজনের। এ নিয়ে কোনো মতবিরোধ নেই।
মাতৃত্বের স্বাদ পাননি, তবে দায়িত্ব কিছু কম নেই তার। গুজরাটের গ্রামসুদ্ধ বাচ্চাদের দত্তক নিয়েছেন অভিনেত্রী। প্রায় ১৬০টি বাচ্চার দায়িত্ব পালন করেন আয়েশা ও সমীর। মাঝেমধ্যেই সেখানে গিয়ে তাদের দেখাশোনা করেন আয়েশা।


 

Advertisement

যে কারণে দাম্পত্যের ২০ বছরেও নিঃসন্তান আয়েশা ঝুলকা  

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম