Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হোটেলে চুপি চুপি পরিচালক আমাকে ডেকেছিলেন: বিদ্যা বালান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৮:৩২ এএম

হোটেলে চুপি চুপি পরিচালক আমাকে ডেকেছিলেন: বিদ্যা বালান

Advertisement

সম্প্রতি মায়ানগরীর চাকচিক্যের জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

এ মুহূর্তে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন বিদ্যা। একটা সময় ‘মিটু’ বিতর্কে সরগরম ছিল বলিউড। একাধিক অভিনেত্রী যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন বলিউডের নামকরা অভিনেতা, প্রযোজক ও পরিচালকদের বিরুদ্ধে।

নারীকেন্দ্রিক ছবিতে বিদ্যার অভিনয় প্রশংসিত হয়েছে বারবার। যার মধ্যে রয়েছে— ‘ডার্টি পিকচার’, ‘তুমাহারি সুলু’, ‘শেরনি’, ‘শকুন্তলা দেবী’-র মতো ছবি। বতর্মান সময়ের বলিষ্ঠ এই অভিনেত্রীকেও নাকি কুপ্রস্তাবের শিকার হতে হয়েছিল! অভিজ্ঞতার কথা শোনালেন অভিনেত্রী।

বিদ্যা এক সাক্ষাৎকারে জানান, ভাগ্য ভালো যে এমন কোনো ঘটনার সম্মুখীন হতে হয়নি। তবে এক পরিচালক জোর করেন তাকে হোটেলের কক্ষে দেখা করার জন্য। অনুরোধ এড়াতে না পেরে দেখা করতেও যান বিদ্যা।

তবে বুদ্ধি করে পরিস্থিতি সামাল দেন। অভিনেত্রীর কথায়— ‘হোটেলের ঘরের দরজা খোলা রেখেছিলাম, উনিশ-বিশ হলেই যাতে বেরিয়ে যাওয়া যায়।’

বিদ্যা আরও বলেন, কাস্টিং কাউচের অনেক গল্প শুনেছি। সিনেমার অভিনেত্রী হওয়ার পেছনে এটাই আমার মা-বাবার সব থেকে বড় ভয় ছিল।

বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তখন চেন্নাই গিয়েছিলাম। পরিচালক প্রথমে একটি কফিশপে দেখা করেন। পরে জোরাজুরি করেন, যাতে আমি তার ঘরে গিয়ে আড্ডা দিই। বুদ্ধি করে সেই আড্ডাটি আর জমতে দেননি বিদ্যা।

Advertisement

হোটেলে চুপিচুপি. বিদ্যা বালান.

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম