Logo
Logo
×

Advertisement

বিনোদন

এবার ‘ঢোল মজিদ’ চরিত্রে মোশাররফ করিম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১০:১২ এএম

এবার ‘ঢোল মজিদ’ চরিত্রে মোশাররফ করিম

Advertisement

বাংলা নাটকের খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম। বিচিত্র রকম চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন অনেক আগেই। জনপ্রিয় এ অভিনেতাকে আগামী ঈদুল ফিতরে ঢোল বাজাতে দেখা যাবে। 

ঈদের জন্য নির্মিত একটি একক নাটকের একজন ঢুলির চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাম ‘ঢোল মজিদ’। নাটকটি নির্মাণ করেছেন সোহেল হাসান। 

এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকের গল্প ও চরিত্রের কারণে নিজের লুক পরিবর্তন করি। করি বলতে নির্মাতা আমাকে যেভাবে চান সেটিই যত্ন নিয়ে করার চেষ্টা করি। এবার ঢুলি চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন। আমার বিশ্বাস নাটকটি ঈদের আনন্দ আরও কিছুটা বাড়িয়ে দেবে।’ 

এ নাটক ছাড়া মোশাররফ করিম সিনেমা ও ওটিটির কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন। আগামী ঈদুল ফিতরে তার অভিনীত একাধিক ওয়েব সিরিজের দ্বিতীয় সিক্যুয়াল প্রচার হবে। 

এদিকে ঈদের জন্য নির্মিত একাধিক নাটকের শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন এ অভিনেতা। তার অভিনীত কয়েকটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে কলকাতার সিনেমাও রয়েছে। শিগ্গির নতুন সিনেমার খবর দেবেন বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

মোশাররফ ঢোল

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম