Logo
Logo
×

Advertisement

বিনোদন

শ্রাবন্তীর মামলায় স্থগিতাদেশ, রোশনেরটা চলবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১১:০৫ পিএম

শ্রাবন্তীর মামলায় স্থগিতাদেশ, রোশনেরটা চলবে

Advertisement

তৃতীয় স্বামী রোশন সিংয়ের কাছে মাসে সাত লাখ টাকা ভরণপোষণ দাবি করে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের করা মামলায় স্থগিতাদেশ দিয়েছে আদালত। 

মঙ্গলবার আদালতের তরফে এ নির্দেশ দেওয়া হয়েছে।  খবর হিন্দুস্তান টাইমস।

২০২০ সালে রোশন সিংহের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে; কিন্তু বছর না ঘুরতেই বিচ্ছেদ হয় তাদের। এরপর ২০২১ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেন এই অভিনেত্রী। 

ডিভোর্সের মামলা আদালতে বিচারাধীন। তবে ডিভোর্সের পাশাপাশি রোশনের বিরুদ্ধে ভরণপোষণের মামলাও করেন শ্রাবন্তী। সেই মামলায় আপাতত স্থগিতাদেশ দিল আদালত। 

তবে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে যে মামলা করেছিলেন রোশন, সেই মামলা জারি থাকবে। স্বভাবতই আদলতে মুখ পুড়ল অভিনেত্রীর। 

শ্রাবন্তীর তৃতীয় স্বামীর আইনজীবী জানান, রোশনের পারজারি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শ্রাবন্তীর ভরণপোষণের মামলায় স্টে অর্ডার দিয়েছে আদালত। এ রায়ে খানিক স্বস্তিতে রোশন। তবে এ প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি শ্রাবন্তী।

Advertisement

আদালত মুখ পুড়ল নায়িকা শ্রাবন্তী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম