Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাধলেন ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ১২:২৬ এএম

প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাধলেন ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী

Advertisement

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর অবশেষে প্রেমিক চিরাগ বাটলিওয়ালার সঙ্গে গাঁটছড়া বাধলেন‘নাগিন’খ্যাত ভারতীয় অভিনেত্রী কৃষ্ণা মুখার্জি। সোমবার গোয়ায় সমুদ্রের ধারে এক বিলাসবহুল রিসোর্টে রাজকীয়ভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় তাদের। চিরাগ পেশায় একজন ডেক অফিসার। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্র জানিয়েছে, বাঙালি রীতি অনুযায়ী কৃষ্ণা-চিরাগ বিয়ের পিঁড়িতে বসেছিলেন। লাল-সাদা পোশাক এবং মাথায় মুকুট পরে পিঁড়িতে বসেছিলেন কৃষ্ণা। আর বর চিরাগ লাল-সাদা ধুতি পাঞ্জাবি এবং মাথায় টোপর পরে সেজেছিলেন।

বিয়ে সম্পন্ন হওয়ার পর আসরে তোলা কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দেন অভিনেত্রী কৃষ্ণা। এ সময় ছবির ক্যাপশনে লেখেন, একজন বাঙালি মেয়ে আজীবনের জন্য পার্সি ছেলের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হলো।

অভিনেত্রী বিয়ের ছবি পোস্ট করতেই নজরে আসে অনুরাগীদের। মন্তব্যে অপশনে শুভেচ্ছার ঝড় শুরু হয়। 

পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে এ বিয়েতে আয়োজনের কমতি ছিল না। মেহেন্দি ও সংগীতের পর সোমবার বিয়ে সম্পন্ন হয় কৃষ্ণার। অনুষ্ঠানে জেসমিন ভাসিন, আলি গোনি, শিরিন মির্জা, চারু মেহরা, অরিজিত তানেজাসহ আরও অনেক টেলিভিশন তারকা উপস্থিত ছিলেন।
 

Advertisement

প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাধলেন‘নাগিন’খ্যাত অভিনেত্রী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম