Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জিমে দুর্বৃত্তের হামলায় আহত হৃতিকের সহ-অভিনেতা 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ১১:২৪ এএম

জিমে দুর্বৃত্তের হামলায় আহত হৃতিকের সহ-অভিনেতা 

Advertisement

আমেরিকার জিমে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন হিন্দি ও পাঞ্জাবি সিনেমার বেশ পরিচিত হৃতিকের সহ-অভিনেতা আমান। বৃহস্পতিবার সকালে জিম করছিলেন আমান। সেখানে হঠাৎ করে এক ব্যক্তি এসে তাকে এলোপাতাড়ি ছুরি দিয়ে কোপ দিতে শুরু করে। 

তবে শেষমেশ ধরাও পড়ে যান ব্যক্তিটি। গুরুতর আহতাবস্থায় অভিনেতাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

এ ঘটনায় গুরুতর আহত আমানের শরীরের বহু জায়গায় আঘাত লেগেছে। হাসপাতালে ভর্তি করানোর পর তার একটি ছবি প্রকাশিত হয়। যেখানে দেখা গেছে, তার শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। ক্ষতের জায়গা ব্যান্ডেজ করে রাখা হয়েছে। মাথাতেও ব্যান্ডেজ রয়েছে আমানের।

উল্লেখ্য, আমানকে দেখা গিয়েছিল হৃতিক ও ঐশ্বর্য অভিনীত ছবি ‘যোধা-আকবর’ ছবিতে। সেখানে তিনি হৃতিকের সহ-অভিনেতা হিসেবে কাজ করেছিলেন।

Advertisement

জিমে দুর্বৃত্তের হামলায় আহত হৃতিকের সহ-অভিনেতা 

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম