Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘ঢুকলেই গুলি’, বাড়ির নামফলকে লিখলেন কঙ্গনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৪:০৪ পিএম

‘ঢুকলেই গুলি’, বাড়ির নামফলকে লিখলেন কঙ্গনা

Advertisement

বলিউডের বিতর্কিত নায়িকাদের মধ্যে প্রথমেই নাম আসে কঙ্গনা রানাউতের। দীর্ঘ ক্যারিয়ারে বহু বিতর্কে জড়িয়েছেন, তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার বাড়ির নেমপ্লেট। যেখানে লেখা ‘অনুপ্রবেশকারীদের গুলি করা হবে’। 

অভিনেত্রীর মালিকানায় শুধু একটি মুম্বাই অ্যাপার্টমেন্টই নেই, রয়েছে একটি ম্যানশন মানালিতেও, যা সাজিয়েছেন ইন্টেরিয়র ডিজাইনার শবনম গুপ্তা। যিনি আলিয়া ভাট, রণবীর কাপুর, মিনি মাথুর এবং প্রয়াত ইরফান খানের মতো সেলিব্রিটিদের সঙ্গে কাজ করেছেন।

বাড়ির ভিডিও শেয়ার করে কঙ্গনা লিখেন, ‘বরাবরই আমার প্রতিটি বাড়ি নিয়ে ভাবনা-চিন্তা খুব স্পষ্ট। সঙ্গে নিজের হাতে সব কিছু করার থেকে ভালো কিছু আর হয় না। মাউন্টেন চেকস সঙ্গে তাঞ্জোর পেইন্টিং- সব কিছুতেই রয়েছে একটা হৃদয়, যার যোগ পাহাড়ের সঙ্গে। কিন্তু ভালোবাসা দক্ষিণ ভারতের। 

বুধবার, কঙ্গনা একটি ঘরের বাইরে ফ্লোরাল ওয়ালপেপারের ওপরে দেয়ালে লাগানো একটি সাইনবোর্ড শেয়ার করেছিলেন বৌদি রিতু রানাউতের ইনস্টাগ্রাম থেকে। যেখানে লেখা ছিল, ‘কোনো অনুপ্রবেশ নয়। লঙ্ঘনকারীদের গুলি করা হবে। বেঁচে থাকাদের আবার গুলি করা হবে!’ 

কঙ্গনা প্রায়ই ইনস্টাগ্রামে তার মুম্বাই এবং মানালির বাড়ির ছবি এবং ভিডিও পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। গত বছর দীপাবলির সময় অভিনেতা ফুল এবং আলো দিয়ে সজ্জিত তার মুম্বাই বাড়ির একটা আভাস সবাইকে দিয়েছিলেন। 

কঙ্গনার পরবর্তী সিনেমা ইমার্জেন্সি। এই সিনেমায় তিনি শুধু অভিনয়ই করছেন না, রয়েছেন পরিচালনা-প্রযোজনার দায়িত্বেও। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কুইন নায়িকাকে।

Advertisement

কঙ্গনা গুলি বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম