Logo
Logo
×

Advertisement

বিনোদন

নিজের লেখা নাটকে স্ত্রীকে নিয়ে অভিনয় করলেন মোশাররফ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ১০:৩৬ এএম

নিজের লেখা নাটকে স্ত্রীকে নিয়ে অভিনয় করলেন মোশাররফ

Advertisement

বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অভিনয়ের ফাঁকে অবসর পেলে লেখালেখিও করেন তিনি। সম্প্রতি এ অভিনেতা একটি নাটক লিখেছেন। নাটকটিতে স্ত্রী জুঁইকে সঙ্গে নিয়ে তিনি অভিনয়ও করেছেন। 

নাটকটির নাম ‘সরি ২’। এটি পরিচালনা করেছেন জাহিদুর রহমান। একজন স্ত্রীর রান্না করতে কতটা কষ্ট করতে হয় সে উপলব্ধি নিয়েই এ নাটকের গল্প। এরইমধ্যে নাটকটি প্রচারও হয়েছে। প্রচারের পর এটি বেশ প্রশংসিত হয়। 

এ নাটক রচনা ও অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকটিতে একটি শিক্ষনীয় বিষয় আছে। ভালো লাগা থেকেই কাজটি করা। আমি মনে করে এ নাটকের মতো সব মানুষের শিক্ষা নেয়া উচিত। আমার বিশ্বাস এটি যারা দেখেছেন তাদের ভালো লেগেছে। দিন যত অতিবাহিত হবে নাটকের গল্পের জন্য দর্শকদের আগ্রহ তত বাড়বে।’ 

এদিকে মোশাররফ করিম অভিনীত একাধিক ওয়েব সিরিজ ও সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে এ অভিনেতা ঈদুল ফিতরের জন্য নির্মিতব্য নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন।

Advertisement

মোশাররফ জুই

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম