Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মরুভূমিতে যে গানের শুটিং করলেন হিরো আলম

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১২:১২ পিএম

মরুভূমিতে যে গানের শুটিং করলেন হিরো আলম

Advertisement

পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনে দুবাই গিয়েছিলেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। 

গত বুধবার সেই স্বর্ণের দোকান উদ্বোধনের পর দুবাইয়ে ব্যস্ত সময় পার করেছেন হিরো আলম। স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়ে দুবাইয়ের বিভিন্ন স্থান ঘুরে বেড়ান তিনি। এরই মধ্যে দুবাইয়ের মরুভূমিতে রমজান উপলক্ষ্যে একটি গানের শুটিং করতে দেখা যায় হিরো আলমকে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিরো আলম জানান, রমজান উপলক্ষ্যে দুবাইয়ের মরুভূমিতে গানের শুটিং করছেন তিনি। একই সঙ্গে পবিত্র মাহে রমজানের নাশিদও রেকর্ডিং করছেন স্টুডিও ওয়ানে। 

এর আগে দুবাইয়ের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান হিরো আলম। দুবাইয়েও তার হাজার হাজার ভক্ত রয়েছে বলে জানান তিনি।

Advertisement

হিরো আলম দুবাই গান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম