Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আব্দুল্লাহ আল মুআজ রিফাতের কণ্ঠে ‘রোজার গান’

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১০:২৪ পিএম

আব্দুল্লাহ আল মুআজ রিফাতের কণ্ঠে ‘রোজার গান’

Advertisement

আব্দুল্লাহ আল-মুআজ রিফাত। ইউটিউব চ্যানেল 'অফিশিয়াল আর্টিস্ট ব্যাজ' অর্জনকারী একজন উদিয়মান নাশিদ শিল্পী। ধীরে ধীরে ইসলামি সংগীতাঙ্গনে সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছন রিফাত। বর্তমান সময়ে বেশ কিছু মৌলিক ইসলামি নাশিদ নিয়ে কাজ করছেন তিনি। 

ইতোমধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘তাকওয়া হাসিলে রমাদান’ শিরোনামে তার ‘Abdullah Al Muazz Rifat’ নামের ইউটিউব চ্যানেলে একটি চমৎকার নাশিদ প্রকাশ করেছেন। 

গানটির কথা,সুর ও সংগীত আয়োজনে ছিলেন হুমায়ুন কবির তারিফ এবং ভিডিও নির্মাণ করেছেন আজহারুল ইসলাম জাহিদ। 

সম্প্রতি সময়ে তার গাওয়া বেশ কিছু ইসলামিক নাশিদ প্রকাশ পেয়েছে। নাশিদগুলো ব্যাপক প্রশংসিত হয়েছে। তিনি মানুষের প্রশংসাও কুড়িয়েছেন।

আব্দুল্লাহ আল মুআজ রিফাতের গাওয়া উল্লেখযোগ্য ইসলামী নাশিদের মধ্যে রয়েছে- ‘সুবহানআল্লাহ’, ‘জান্নাতী নুর’, ‘সল্লিআলা’, ‘প্রেমের গান’, 'ও নবীজি’, ‘তুমি করো গ্রহণ’, ‘সীমাহীন ভালবাসা’ এবং করোনা ভাইরাস নিয়ে ‘দূর করে দাও করোনা’ গেয়েও শ্রোতাদের অনেক ভালোবাসা পেয়েছেন তিনি। 

তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘Abdullah Al Muazz Rifat’-এ তিনি নিয়মিত নাশিদ আপলোড করেন

বরিশালের বরগুনা জেলার আমতলীতে জন্ম নেওয়া রিফাত ঐতিহ্যাবাহী আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি আমেরিকায় পড়াশোনার পাশাপাশি স্থায়ীভাবে বসবাস করছেন। 

ছোটবেলা থেকেই গানের খুব ভক্ত আব্দুল্লাহ আল মুআজ রিফাত। ইসলামি নাশিদে কণ্ঠ দেওয়া ও ইসলামিক নাশিদ লেখার পাশাপাশি তিনি নাগরিক বরগুনা নামে একটি সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন।

Advertisement

আব্দুল্লাহ রিফাত কণ্ঠে রোজা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম