Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পিছিয়ে গেলেন রোজিনা

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১০:৪৪ পিএম

পিছিয়ে গেলেন রোজিনা

Advertisement

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা দীর্ঘদিন পর সিনেমার কাজে ফিরেছেন নিজের পরিচালিত প্রথম সিনেমা দিয়ে। এমনিতে সিনেমার বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকলেও দীর্ঘদিন অভিনয়ে নেই তিনি। অভিনয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন গত বছর থেকেই। নিজের পরিচালিত ‘ফিরে দেখা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরপর আরও কোনো সিনেমায় তিনি অভিনয় করেননি। 

এদিকে নিজের পরিচালিত সিনেমাটি কবে নাগাদ মুক্তি দেবেন সেটাও স্পষ্ট নয়। বলেছিলেন, সরকারি অনুদানে নির্মিত ‘ফিরে দেখা’ নামের এ সিনেমাটি স্বাধীনতার মাস অর্থাৎ মার্চেই মুক্তি দেবেন। কিন্তু মার্চও প্রায় শেষ হতে চলল। সিনেমা মুক্তি নাম নেই।

সম্প্রতি রোজিনা জানান, তিনি সিনেমা মুক্তির সিদ্ধান্ত স্থগিত করেছেন। এর কারণ হচ্ছে ‘রমজান মাস’। সিয়ামের মাস চলে আসার কারণে তার সিনেমার মুক্তির পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছেন। তবে এখনো ঠিক করেননি কবে নাগাদ এ সিনেমাটি মুক্তি দেবেন। এ সিনেমায় তার বিপরীত অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। 

এর মাধ্যমে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর ক্যামেরার সামনে দাঁড়ান রোজিনা। এতে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ সিনেমার কাহিনিও তার লেখা।

এ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘ফিরে দেখার গল্প মুক্তিযুদ্ধ নিয়ে। তাই প্রযোজক সমিতি থেকে মার্চে মুক্তির তারিখও নিয়েছিলাম। কিন্তু এর মধ্যে রমজান মাস চলে আসছে। তাই সব মিলিয়ে মুক্তির তারিখ পিছিয়েছি। সব ঠিক থাকলে রোজার ঈদের পর বিশেষ একটি দিন ঠিক করে এ সিনেমাটি মুক্তি দেব।’ এদিকে শোনা যাচ্ছে রোজিনা নতুন আরও একটি সিনেমার কাজ শুরু করবেন। এ সিনেমার গল্পটিও সত্য ঘটনা অবলম্বনে। তবে এখনই বিস্তারিত বলতে চাচ্ছেন না বলে জানিয়েছেন রোজিনা। তবে এ সিনেমায়ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি।

Advertisement

পিছিয়ে গেলেন রোজিনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম