Logo
Logo
×

Advertisement

বিনোদন

আরেফিন শুভর রোমান্স শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১০:৫৯ পিএম

আরেফিন শুভর রোমান্স শুরু

Advertisement

এ সময়ের ব্যস্ত নায়কদের মধ্যে অন্যতম আরেফিন শুভ। গত কয়েক বছর ধরে অ্যাকশন সিনেমায়ই তাকে বেশি দেখা যাচ্ছে।

গত বছরের শেষদিকে অ্যাকশন সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন দর্শকমহলে। এটা শুভর প্রত্যাবতন বলেছেন অনেকে। এরপর ওয়েবফিল্ম ‘উনিশ ২০’ দিয়ে শুভ নিজকে ভিন্ন মাত্রায় প্রকাশ করেছেন। দেখা গেছে রোমান্টিক শুভকে।

চলতি বছরও তার অভিনীত একাধিক রোমান্টিক সিনেমা মুক্তির মিছিলে রয়েছে। অ্যাকশন ছেড়ে রোমান্টিক ঘরানার সিনেমায় অভিনয় প্রসঙ্গে শুভ বলেন, ‘আমি যে শুধু অ্যাকশন সিনেমায় অভিনয় করি বা করেছি বিষয়টি এমন নয়।

এক সময় রোমান্টিক চরিত্রেই বেশি অভিনয় করেছি। মাঝে অ্যাকশন সিনেমায় অভিনয়ের জন্য হয়তো অনেকেই অ্যাকশন হিসাবে ভাবতে পছন্দ করছেন। কিন্তু আমি আমাকে শুধু অ্যাকশনের গণ্ডিতে আটকে রাখতে চাই না। আমি চাই ভালো গল্প গতানুগতিক সিনেমার সংখ্যা বাড়িয়ে কি লাভ।’

নাটক বা ওয়েব সিরিজে কাজ করবেন কি না জানতে চাইলে এমন প্রশ্নের জবাবে এ অভিনেতা বলেন, ‘কেন অন্য মাধ্যমে করব না? ভালো কাজ পেলে অবশ্যই করব।’ জনপ্রিয় এ অভিনেতার মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে ‘নূর’ নামে একটি সিনেমা ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে।

‘মুজিব’ নামে একটি সিনেমা শিগ্গির মুক্তি পাবে বলে জানা গেছে। এদিকে এ অভিনেতা ‘ফুটবল ৭১’ নামে একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। 

Advertisement

আরেফিন শুভর রোমান্স শুরু

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম