Logo
Logo
×

Advertisement

বিনোদন

আদালতের কাছে ন্যায়বিচার পাব: শাকিব খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৯:২৯ পিএম

আদালতের কাছে ন্যায়বিচার পাব: শাকিব খান

Advertisement

চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করার পর চিত্রনায়ক শাকিব খান বলেছেন, আশা করছি- আদালতের কাছে ন্যায়বিচার পাব।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মামলা করার পর শাকিব খান বলেন, আমি মামলা করার জন্য গুলশান থানায় গিয়েছিলাম। সেখান থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার আদালতে মামলা করেছি। আদালত সমস্ত কিছু দেখেছেন এবং আমলে নিয়েছেন।

বৃহস্পতিবার সকালে চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে নালিশি মামলা করেন চিত্রনায়ক শাকিব খান।

ঢাকার সিএমএম আদালতে তিনি মামলাটি করেন। আদালত শাকিব খানের জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত মামলার অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।
আইনজীবী খায়রুল হাসান বলেন, আদালত আগামী ২৬ এপ্রিল রহমত উল্লাহকে হাজির হতে সমন দিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ। অভিযোগে তিনি বলেন, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ের সময় এক নারী সহপ্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। এ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্লাহ।

অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার রহমত উল্লাহর নামে মানহানির মামলা করতে রাজধানীর গুলশান থানায় গিয়েছিলেন শাকিব খান। তবে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়।
 

Advertisement

আদালত ন্যায়বিচার শাকিব খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম