Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঐশ্বরিয়ার পর কার সঙ্গে ঘর বাঁধতে চলেছেন ধানুশ 

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০৩:৫৫ পিএম

ঐশ্বরিয়ার পর কার সঙ্গে ঘর বাঁধতে চলেছেন ধানুশ 

Advertisement

চলতি বছরের জুলাইয়ে মীনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন তামিল সুপারস্টার ধানুশ। ১৮ বছরের সংসার জীবনের ইতি টেনে ফের বিয়েরপিঁড়িতে বসতে যাচ্ছেন এ অভিনেতা। দক্ষিণী সিনেমার অভিনেতা বেইলভান রঙ্গনাথন ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে এ কথা বলেছেন বলে জানান তিনি। 

ইন্ডিয়া গ্লিটজ এক প্রতিবেদন সূত্র জানায়, মীনা আগেও বিবাহিত ছিলেন। তার স্বামী ২০২২ সালে কোভিডে আক্রান্ত হয়ে মারা যান।
অভিনেতা রঙ্গনাথন জানান, ধানুশ ও মীনা চাইলেই বিয়ে করতে পারেন। একজন ডিভোর্সি, অপরজন বিধবা। ফলে আইন অনুসারে, বিয়েতে কোনো বাধা নেই। তা ছাড়া দুজনে একা আছেন। বিয়ে করলে তো ভালোই হয়।
যদিও ধানুশের সঙ্গে বিয়ের জল্পনা শুরুর পর নীরব মীনা। অন্যদিকে মুখে কুলুপ এঁটেছেন ধানুশ।

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। ২০০৪ সালে ধানুশ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে বিয়ে করেন। ২০০৬ ও ২০১০ সালে তাদের ঘরে দুই পুত্রসন্তান আসে। 

Advertisement

ধনুশ ঐশরিয়া

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম