Logo
Logo
×

Advertisement

বিনোদন

হিরো আলমের মোবাইল ফোন চুরি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০৫:২৭ এএম

হিরো আলমের মোবাইল ফোন চুরি

Advertisement

কিশোরগঞ্জের ভৈরবে একটি জুতার শোরুম উদ্বোধন করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তাকে দেখতে শোরুমে ভিড় করেন অনুরাগীরা। এ সময় তার দুটি মোবাইল ফোন চুরি হয়।

রোববার বিকাল ৫টায় ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণি রোডের নদী বাংলা পয়েন্টের উত্তর পাশে অভিরাম লিমিটেড জুতার শোরুমের উদ্বোধন করেন হিরো আলম।

শোরুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিরো আলমের উপস্থিত থাকার কথা শুনে শত শত দর্শনার্থীরা সেখানে ভিড় করেন। বিকাল ৫টা বাজার সঙ্গে সঙ্গে শোরুমের ভেতর ও বাইরে মানুষের ভিড় জমে যায়। অনেকে তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন এ সময়।

অভিরাম লিমিটেডের পরিচালক শাহ আলম রুবেল বলেন, শোরুম উদ্বোধন অনুষ্ঠানের ভিড়ে আমার দুটি অ্যান্ড্রয়েড ফোন চুরি হয়ে যায়। এর পর থেকে শোরুমের মেইন গেট বন্ধ করে রেখেছি, যেন কেউ ভেতরে প্রবেশ না করতে পারে। পরে হিরো আলম শোরুম উদ্বোধন অনুষ্ঠান শেষে ইফতার করে ঢাকার উদ্দেশ্যে ভৈরব ত্যাগ করেন।

শোরুমের উদ্বোধক হিরো আলম বলেন, আমি ভৈরবে প্রথমবার এসেছি। এখানকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ।

Advertisement

হিরো আলম চুরি

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম