Logo
Logo
×

Advertisement

বিনোদন

তানিয়া বৃষ্টিকে নিয়ে নাটক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১০:১৬ এএম

তানিয়া বৃষ্টিকে নিয়ে নাটক

Advertisement

ঈদের জন্য নির্মিত একটি নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নাটকের নাম ‘নুসাইবা’। এটি একটি আরবি শব্দ, যার অর্থ সৌভাগ্যবতী। 

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মারুফ হোসেন সজীব। পরিচালক জানিয়েছেন তানিয়াকে ভেবেই মূলত এ নাটকটির গল্প লেখা। আর তাকে নিয়েই কাজ করেছেন। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। 

এতে অভিনয় প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘ভালোবাসা ও শ্রেণি বৈষম্যের গল্প নিয়ে মূলত নুসাইবা নাটকটি নির্মিত হয়েছে। যেহেতু আমাকে ঘিরেই মূলত নাটকের গল্প, তাই কাজ করার আগে আমার প্রস্তুতি ছিল ভালো, যাতে চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারি।’ 

নাটকটি ঈদে আরটিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

Advertisement

নাটক তানিয়া বৃষ্টি

Advertisement

আরও পড়ুন

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম