Logo
Logo
×

Advertisement

বিনোদন

যুগ পেরিয়ে টিভি পর্দায় শ্রাবন্তী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০১:৩৮ এএম

যুগ পেরিয়ে টিভি পর্দায় শ্রাবন্তী

Advertisement

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী এক যুগের বেশি সময় পর্দায় নেই। কোনো নাটক বা বিজ্ঞাপনেও তাকে দেখা যায় না। ২০১০ সালে সর্বশেষ তাকে ‘ডালিম কুমার’ নামে একটি নাটকে দেখা গেছে। এরপর দীর্ঘ বিরতি।

বসবাসও করেন আমেরিকায়। মাঝে মধ্যে দেশে এলেও ক্যামেরার সামনে দাঁড়াননি। তবে এবারের ঈদে টিভি পর্দায় শ্রাবন্তীকে আবারো দেখা যাবে। 

মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ নামে একটি অনুষ্ঠানে বিশেষ ঈদ আয়োজনের বিশেষ অতিথি হয়ে আসছেন শ্রাবন্তী। এরই মধ্যে অনুষ্ঠানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানের প্রযোজক সূত্রে জানা গেছে, এক যুগের বেশি সময় ধরে কেন মিডিয়া থেকে দূরে আছেন সেটাই এ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের জানাবেন শ্রাবন্তী। আরও জানাবেন, ব্যক্তি জীবনের টক-ঝাল-মিষ্টি কিছু সম্পর্কের কথা ও সামনের দিনগুলো নিয়ে তার নতুন পরিকল্পনার কথা। 

এ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘দীর্ঘদিন পর একটি টিভি অনুষ্ঠানে অংশ নিয়েছি। নাটকের কথা মনে থাকলেও সর্বশেষ কবে টিভি অনুষ্ঠানে অংশ নিয়েছি সেটা মনে নেই। এ অনুষ্ঠানে এসে বেশ ভালো লাগছে। পুরোনো অনেক স্মৃতি রোমন্থন করেছি। আশা করি দর্শকের ভালো লাগবে।’ 

রুম্মান রশীদ খান ও খালেদার সঞ্চালনায় অনুষ্ঠানের এ পর্বটি প্রচার হবে মাছরাঙা টিভিতে ঈদের চতুর্থ দিন, সকাল ৭টায়। এদিকে নাটকের পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন শ্রাবন্তী। চিত্রনায়ক রিয়াজের বিপরীতে ‘রং নাম্বার’ নামে একটি সিনেমায় অভিনয় করে বেশ আলোচিত হন তিনি।
 

Advertisement

শ্রাবন্তি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম