Logo
Logo
×

Advertisement

বিনোদন

যাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন শাকিব খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০২:৫৮ পিএম

যাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন শাকিব খান

Advertisement

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। মঙ্গলবার ছিল এই অভিনেতার ৪৪তম জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকেই শাকিব খানকে তার ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।

বুধবার দুপুরে ভক্ত-অনুরাগীদের কৃতজ্ঞতা জানিয়ে চিত্রনায়ক শাকিব খান তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। তিনি পোস্টে লিখেছেন— সব প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার কাছে আমি চিরঋণী। আমার বিশ্বাস— আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে বাকি জীবনটা পার করতে চাই।

১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাকিব খান। ২০০৬ সালের পর থেকে একের পর এক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে হয়ে ওঠেন কিং খান। সমালোচনা ও শত বাধাবিপত্তিতে পেছনে ফেলে শাকিব হাল ধরে আছেন ইন্ডাস্ট্রির। সমসাময়িক প্রায় সব প্রবীণ-নবীন নির্মাতার সঙ্গেই কাজ করেছেন তিনি।

নায়ক হয়েছেন মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমা থেকে শুরু করে আজকের কয়েকজন নবাগত নায়িকার সঙ্গেও! পাশাপাশি যৌথ প্রযোজনা ও কলকাতার লোকাল প্রডাকশনের সিনেমা করে শাকিব বাংলাদেশের সুনাম অর্জন করেছেন পশ্চিমবঙ্গেও!

অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’, ২০১৭ সালে ‘সত্তা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান।

Advertisement

শাকিব খান

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম