Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঐশ্বরিয়ার দিক থেকে চোখ ফেরাতে পারতেন না অক্ষয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০৫:৫৪ পিএম

ঐশ্বরিয়ার দিক থেকে চোখ ফেরাতে পারতেন না অক্ষয়

Advertisement


এক সময়ের সহশিল্পী বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের দিক থেকে চোখ সরাতে পারতেন না বলিউড স্টার অক্ষয় খান্না। এ কথাটি অক্ষয় জানিয়েছিলেন করণ জোহরকে। করণের ‘চ্যাট শোতে’ অক্ষয়ের বলা ওই কথা নিয়ে প্রতিবেদন করেছে ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভি।

করণকে অক্ষয় বলেন, তার (ঐশ্বরিয়া) দিকে তাকানোর পর চোখ সরাতে পারতাম না। যা অত্যন্ত বিব্রতকর। মানুষের ‘তাকিয়ে' থাকার বিষয়টি নিয়ে ঐশ্বরিয়া হয়ত অভ্যস্ত ছিলেন; কিন্তু আমি কারও দিক থেকে চোখ সরিয়ে নিতে পারছি না- এ ব্যাপারটায় আমি অভ্যস্ত নই।

নব্বইয় দশকের অভিনেতা অক্ষয় খান্না ঐশ্বরিয়ার সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘তাল' এবং ‘আ আব লাউত চলেন' সিনেমায়। এর মধ্যে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া নির্মাতা সুভাষ ঘাইয়ের ‘তাল' জনপ্রিয় হয় এর গানের জন্য।  

 ‘তাল’ এবং ‘আ আব লাউত চলেন’ ছাড়া আর কোনো সিনেমায় অক্ষয় ও ঐশ্বরিয়া একসাথে কাজ করেননি।

ঐশ্বরিয়াকে আগামীতে মণিরত্নমের তামিল সিনেমা ‘পোন্নিয়িন সেলভান ২’-এ দেখা যাবে। ২৮ এপ্রিল মুক্তি পেতে চলা সিনেমাটিতে ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার নায়ক ত্রিশা কৃষ্ণন, বিক্রম, জয়ম রবি এবং কার্তি।

অন্যদিকে অক্ষয়কে শেষবার দেখা গেছে অজয় দেবগণ, টাবু, শ্রিয়া সরণের সঙ্গে ‘দৃশ্যম-২’ সিনেমায়।
 

Advertisement

ঐশ্বরিয়া চোখ অক্ষয়

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম