Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আদিল আর আমার ডিভোর্সটা হয়েই যাচ্ছে, শিগগির মুক্তি পাব: রাখি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০৭:৫১ পিএম

আদিল আর আমার ডিভোর্সটা হয়েই যাচ্ছে, শিগগির মুক্তি পাব: রাখি

Advertisement

আদিল খান দুরানির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং তার টাকা নয়ছয়ের অভিযোগ আনেন রাখি। যে কারণে আদিলকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। শুধু তাই নয়, আদিলের বিরুদ্ধে আরও একটি এফআইআর করা হয় মাইসুরুতে। এক ইরানি মহিলা আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।

কিছুদিন আগেই জানিয়েছিলেন, কোনোভাবেই আদিলের সঙ্গে বিয়েটা তিনি ভাঙতে চান না। চিৎকার করে আদিল দুরানির উদ্দেশ্যে বলেছিলেন, তুমি কখনই ভেবো না যে আমি তোমায় ডিভোর্স দেব। 

এদিকে এমন মন্তব্যের মাস দেড়েক কাটতে না কাটতেই পলটি দিলেন রাখি সাওয়ান্ত। জানালেন, তার ও আদিলের বিবাহ-বিচ্ছেদটা হয়ে যাচ্ছে। আদিল যাকে চান, তাকে বিয়ে করতে পারেন।

বুধবার সর্বভারতীয় সাংবাদ মাধ্যমকে রাখি সাওয়ান্ত বলেন, আমার খুশির রহস্য হলো আমি ডিভোর্স পাচ্ছি, আমি এবার মুক্ত হয়ে যাব। ও (আদিল) এবার যাকে খুশি বিয়ে করুক, আমি শুধু মুক্তি চাই।

২০২২-এর শুরুর দিকে আদিল খান দুরানিকে বিয়ে করার কথা জানিয়েছিলেন রাখি সাওয়ান্ত। জানিয়েছিলেন আইনি বিয়ে ছাড়াও ইসলামের নিয়ম অনুসারে তিনি ও আদিল নিকাহ করেছেন। 

এ বিয়ের জন্য ইসলাম ধর্মও গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন রাখি। তবে বছর ঘোরার আগেই আদিল খান দুরানির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং তার টাকা নয়ছয়ের অভিযোগ আনেন রাখি। যে কারণে আদিলকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। 

শুধু তাই নয়, আদিলের বিরুদ্ধে আরও একটি এফআইআর করেন ইরানি এক মহিলা। তিনি আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। এছাড়া আদিলের বিরুদ্ধে প্রতারণা, হুমকি এবং ব্ল্যাকমেইল করার অভিযোগও আনা হয়।

এদিকে রাখি জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি একটি বড় ওয়েব সিরিজের শুটিং করতে যাবেন। এজন্য উত্তর প্রদেশ সরকারের কাছে ভর্তুকি চেয়েও আবেদন করেন রাখি। পাশাপাশি তার টিমের নিরাপত্তা দাবি করেন। রাখি জানান, তিনি তার আবেদন অভিনেতা তথা লোকসভার সংসদ সদস্য রবি কিষাণকে জানিয়েছেন। রাখির দাবি, বাস্তব ঘটনা অবলম্বন করেই এ ওয়েব সিরিজটি তৈরি হচ্ছে। লখনউসহ উত্তর প্রদেশের বিভিন্ন গ্রামে ওয়েব সিরিজটির শুটিং হবে।
 

Advertisement

আদিল ডিভোর্স রাখি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম