Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জন্মদিনে পুরনো ছবি পোস্ট করে সিয়ামকে পরীমনির শুভেচ্ছা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০২:১৮ এএম

জন্মদিনে পুরনো ছবি পোস্ট করে সিয়ামকে পরীমনির শুভেচ্ছা

Advertisement

একাধারে ছোটপর্দা ও বড়পর্দা জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের জন্মদিন ২৯ মার্চ ।

জীবনের বিশেষ দিনে অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাকে। ইন্ডাস্ট্রির সহকর্মীরাও ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে বাদ রাখছেন না।

ব্যস্ততার মাঝেও নানা বার্তায় সিক্ত করছেন হালের ক্রেজ অভিনেতা সিয়ামকে। সেই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

পর্দায় একাধিক সিনেমায় জুটিবদ্ধ হয়ে দেখা দিয়েছেন তারা। এ কারণে তাদের মধ্যে সম্পর্কটাও ভালো এবং গুরুত্বপূর্ণ। তাই প্রিয় সহকর্মী সিয়ামের জন্মদিনে স্মৃতিচারণ করলেন পরী।

ফেসবুক ভেরিফায়েড পেজে অভিনেতার সঙ্গে তোলা পুরনো একটি ছবি পোস্ট করেন পরী। ছবিটি তাদের জুটি হয়ে অভিনীত প্রথম সিনেমার মিটিংয়ে তোলা। অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ কথা।

নায়ককে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয় সিয়াম আহমেদ।’ এছাড়াও ‘অন্তর জ্বালা’র নায়িকা সিয়ামের উদ্দেশে লেখেন, ‘কতো বড় হয়ে গেছি আমরা দেখ।’

প্রসঙ্গত, সিয়াম-পরীমণি জুটি অভিনীত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। এরপর তাদের একসঙ্গে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় দেখা যায়। দুটি সিনেমাতেই দারুণ প্রশংসিত হয়েছেন তারা।

এছাড়াও ‘পোড়ামন-২’ ও ‘দহন’ এর মতো কয়েকটি ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন সিয়াম।

Advertisement

জন্মদিনে .

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম