Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ওমরাহ পালনে সৌদি গেলেন শাহরিয়ার নাজিম জয়

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০২:০৭ পিএম

ওমরাহ পালনে সৌদি গেলেন শাহরিয়ার নাজিম জয়

Advertisement

ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সঙ্গে আছেন তার মা ও স্ত্রী।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে কয়েকটি ছবি পোস্ট করে এ তথ্য নিজেই জানিয়েছেন জয়। 

অভিনেতা তার মা ও স্ত্রীর সঙ্গে পোস্ট করা ওই ছবির ক্যাপশনে লেখেন— ‘ওমরাহর উদ্দেশে রওনা দিলাম। দোয়া করবেন। সঙ্গে মা আর বউ।’

জয়কে এ মুহূর্তে শুধু অভিনেতা বললে ভুল হবে। কারণ বেশ কিছু দিন ধরে তিনি আলোচনায় এসেছেন ব্যতিক্রমধর্মী উপস্থাপনার মধ্য দিয়ে। এদিকে জয় শুধু ছোট পর্দাতেই নয়, অভিনয় করেছেন চলচ্চিত্রেও। 

সম্প্রতি ওটিটি প্ল্যাটফরমের কাজ করেছেন। তার অভিনীত প্রথম নাটক হচ্ছে ‘গোধূলি লগ্নে’ এবং প্রথম চলচ্চিত্র হলো ‘জীবনের গল্প’।

অন্যান্য চলচ্চিত্রের মধ্যে ‘এই যে দুনিয়া, ‘গ্রামগঞ্জের পিরিতি’, ‘পাষানের প্রেম’ অন্যতম। শুধু অভিনয়ই নয়, পরিচালনাও করেন তিনি। এসবের বাইরেও তার আরও একটি পরিচয় তিনি একজন লেখকও।

Advertisement

ওমরাহ সৌদি শাহরিয়ার নাজিম জয়

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম