Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বলিউডে প্রতিভাবানকে অপমান করে সরিয়ে দেওয়া হয়: কঙ্গনা 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০২:৫৪ পিএম

বলিউডে প্রতিভাবানকে অপমান করে সরিয়ে দেওয়া হয়: কঙ্গনা 

Advertisement

বলিউডের প্রিয়াংকা চোপড়ার পর এবার এ আর রহমান নোংরা রাজনীতির মুখে পড়ে বাধ্য হয়েছেন মুম্বাই ছাড়তে। রহমান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বলিউডে দলবাজি চলে। তাদের জন্যই বলিউডের ছবিতে কাজ করার সুযোগ কম আসে। 

রহমানের সেই মন্তব্যকে সঙ্গে নিয়ে ফের বলিউডের বিরুদ্ধে তোপ দাগলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। নাম না বললেও কঙ্গনার অভিযোগ করণ জোহরের দিকেই। 

টুইটারে কঙ্গনা লিখেন, বলিউডে তারকাদের সন্তানরা এমন ভাব দেখায় যে, ওরাই একমাত্র প্রতিভাবান। ওদের প্রতিটা কথাবার্তা, প্রতিটা পদক্ষেপের প্রশংসা করা হয়। কিন্তু যখন বাইরে থেকে এমন কেউ আসেন, যিনি সত্যিই প্রতিভাবান; তাকে নানা ছক করে, অপমান করে সরিয়ে দেওয়া হয়। 

এর আগে প্রিয়াংকা চোপড়াও এক সাক্ষাৎকারে বলিউড ছেড়ে দেওয়ার পেছনে নোংরা রাজনীতির কথা বলেছিলেন। সেই সাক্ষাৎকার শেয়ার করে কঙ্গনা একহাত নিয়েছিলেন করণ জোহরকে। আর এবার রহমানের পাশে দাঁড়ালেন বলিউডের এই বিতর্কিত কুইন। 

টুইটে কঙ্গনা লিখলেন, প্রিয়াংকা একাই নায়কদেরকে জব্দ করছিল, সেটা সহ্য করতে পারছিল না বলিউডের মুভি মাফিয়া করণ। তাই প্ল্যান করে তাকে একঘর করা হয়। এই বিষয়ে শাহরুখও ছিল প্রথম সারিতে। 

শাহরুখের সঙ্গে প্রিয়াংকার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি করণ। সেই কারণেই নানা ছক কষে প্রিয়াংকার পেছনে লাগা হয়। প্রিয়াংকা তাই বাধ্য হয় বলিউড ছাড়তে। তবে সে  কাজের মধ্যে দিয়েই যুদ্ধ জিতেছে।

Advertisement

প্রতিভাবান অপমান কঙ্গনা 

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম