Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সংসারে নিজের শতভাগ দিয়েছি, কাজে আসেনি: বিচ্ছেদ প্রসঙ্গে সামান্থা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৩:৪৩ পিএম

সংসারে নিজের শতভাগ দিয়েছি, কাজে আসেনি: বিচ্ছেদ প্রসঙ্গে সামান্থা

Advertisement

বিবাহবিচ্ছেদ ও পরিবারের বাধা সত্ত্বেও ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্টাভা’ গান দিয়ে ঝড় তোলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এর কারণস্বরূপ তিনি বলেন, সংসারে নিজের শতভাগ দিয়েছি, সেটি কাজে আসেনি। তাই এর জন্য বসে থাকার কোনো কারণ নেই। 

তার ভাষ্য— ‘আমি শুধু ভেবেছি, কেন নিজেকে লুকিয়ে রাখব? আমি তো কোনো ভুল করিনি। সমালোচনা, নিন্দা— এসব কমে আসবে। তার জন্য অপেক্ষা করতে চাচ্ছিলাম না। এর পর ধীরে ধীরে ফিরে আসব, কোনো অপরাধীর মতো! আমি সেটি করতে চাইনি। সংসারে নিজের শতভাগ দিয়েছি, সেটি কাজে আসেনি। কিন্তু আমি যা করিনি, তার জন্য নিজেকে শাস্তি দেব কিংবা অপরাধী ভাবব— এমন তো নয়।’

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ২ অক্টোবর অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের সময়ই সামান্থার কাছে আসে সিনেমায় আইটেম গার্ল হওয়ার প্রস্তাব! পরিবারের সবাই একবাক্যে তাকে ‘না’ করে দিয়েছিল। 

কেননা বিচ্ছেদের পর পরই এমন খোলামেলারূপে পর্দায় এলে নানান কথা উঠতে পারে। এমনকি কাছের বন্ধু-শুভাকাঙ্ক্ষী যারা তাকে সবসময় উৎসাহ দিতেন, তারাও এ প্রস্তাব ফিরিয়ে দিতে বলেন।
 
কিন্তু কারও কথায় কর্ণপাত করেননি সামান্থা। বরং নিজের মনের ইচ্ছায় সায় দিয়ে রাজি হয়ে যান প্রস্তাবে। পারফর্ম করেন ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্টাভা’ গানে, যা প্রকাশের পর উপমহাদেশজুড়ে ঝড় তুলেছিল।
 
গানটিতে যুক্ত হওয়ার প্রসঙ্গটি নিয়ে এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, যখন আমাকে ‘ও আন্টাভা’ গানের প্রস্তাব দেওয়া হয়, তখন চৈতন্যের সঙ্গে আমার বিচ্ছেদ মাঝামাঝি পর্যায়ে ছিল। যখন বিচ্ছেদের ঘোষণা হলো, তখন শুভাকাঙ্ক্ষী, পরিবারের সদস্যরা সবাই বলেছিল— ‘ঘরে বসে থাকো। বিচ্ছেদের পর পরই এমন আইটেম গান করো না।’ কিন্তু আমার সিদ্ধান্ত ছিল আমি এটা করব।

সামান্থা অভিনীত নতুন সিনেমা ‘শকুন্তলাম’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ এপ্রিল। এতে তার সঙ্গে আছেন দেব মোহন। আপাতত এই ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

Advertisement

সামান্থা প্রেম বিয়ে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম