Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিচ্ছেদ নিয়ে নওয়াজ-আলিয়াকে যে পরামর্শ দিল হাইকোর্ট 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১১:২৬ পিএম

বিচ্ছেদ নিয়ে নওয়াজ-আলিয়াকে যে পরামর্শ দিল হাইকোর্ট 

Advertisement

কয়েক বছর ধরেই অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে তার স্ত্রী আলিয়ার। এমনকী নিজেদের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই দুজনের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি চলেছে। 

শুধু তাই নয়! কিছু দিন আগে নওয়াজের বিরুদ্ধে মন্তব্য করেন আলিয়ার ভাই শামস নবাব সিদ্দিকি। যে কারণে কয়েক দিন আগে স্ত্রী ও তার ভাই শামসের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন নওয়াজ। সেই ঘটনার ২৪ ঘণ্টা না যেতেই অভিনেতা নাকি আলিয়ার কাছে মামলার নিষ্পত্তি চেয়ে চিঠি পাঠিয়েছেন। 

এ ব্যাপারে সংবাদমাধ্যমকে আলিয়া সিদ্দিকি জানান, নওয়াজ মীমাংসা চেয়েছেন। বিবাহ-বিচ্ছেদ হবেই, এটা নিশ্চিত। আমি আমার উভয় সন্তানের হেফাজতের জন্য লড়াই করব। নওয়াজও হেফাজতের জন্য আবেদন করেছেন কিন্তু সেটা আমি হতে দেব না। বাচ্চারা আমার সঙ্গেই থাকতে চায়, তারা বাবার সঙ্গে থাকতে চায় না।

এই ঘটনার পরেই মুম্বাইয়ের আদালত দুই জনকে তলব করেছে। ৭ ও ১২ বছর বয়সী সন্তানদের কথা ভেবে সম্পর্ক টিকিয়ে রাখা যায় কিনা সে নিয়ে চিন্তার জন্য তাদের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। 

Advertisement

বিচ্ছেদ নওয়াজ আলিয়া যে পরামর্শ দিল হাইকোর্ট 

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম