Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রণবীরের সঙ্গে মেহেন্দির দিন ভীষণ বিরক্ত লাগছিল: আলিয়া

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১১:৫৮ এএম

রণবীরের সঙ্গে মেহেন্দির দিন ভীষণ বিরক্ত লাগছিল: আলিয়া

Advertisement

‘রণবীরের সঙ্গে মেহেন্দির দিন ভীষণই বিরক্ত লাগছিল, অবশেষে মেহেন্দিটা শেষ হয়।’ এতোদিন পর এমন কথা জানালেন বলিউড সেনসেশন আলিয়া ভাট। কিন্তু বিয়ে-সন্তান পৃথিবীতে আসার পর এখন কেন এই কথা । 

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সম্প্রতি ৩০তম জন্মদিনে নিজের সম্পর্কে ৩০টি তথ্য প্রকাশ্যে এনেছেন আলিয়া। এ সময়ই তিনি এ কথা বলেন। আলিয়া আসলে দীর্ঘক্ষণ ধরে বসে মেহেন্দি করার জন্য ধৈর্য রাখতে পারছিলেন না। সে কথাই বলতে চেয়েছেন আলিয়া। অভিনেত্রীর দাবি, তিনি আসলে ভীষণই অধৈর্য, বেশিক্ষণ বসে থাকা তার পক্ষে কঠিন ছিল।

আলিয়া ভাট বলেন, 'ছোটবেলায় হাতে মেহেন্দি করতে কী ভালোই না লাগত। অথচ নিজের বিয়েতে যখন মেহেন্দি করতে বসি, তখন বিরক্ত লাগছিল। অবশেষে সেটা শেষ হয়।' 

আলিয়া জানান, তিনি ভীষণই অগোছালো। তিনি ভীষণভাবেই চান সব কিছু গুছিয়ে রাখতে কিন্তু হয়ে ওঠে না। এ ছাড়া শট শেষ করার পরই তিনি নিজের নাকে হাত দেওয়ার প্রবণতা থাকে, কিন্তু কেন তা তিনি নিজেও জানেন না। কেউ পিঠ চাপড়ে দিলে সেটা নাকি তার ভালো লাগে না বলে জানান অভিনেত্রী। 

তার কথায়, শপিংমলে গিয়ে কেনাকাটা করা তার একেবারেই পছন্দ নয়, এর থেকে নাকি অনলাইন শপিং করাই তার পছন্দের। এ ছাড়া অন্ধকার জায়গায় যেতে ভীষণই ভয় পান তিনি।

সম্প্রতি নিজের ৩০তম জন্মদিনে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী, সেখানেই জানান এসব কথা। গত ১৫ মার্চ ছিল আলিয়ার ৩০ তম জন্মদিন। ওইদিনটা নিজের পরিবার ও রণবীর এবং সন্তানের সঙ্গে লন্ডনে কাটান আলিয়া।

Advertisement

রণবীর আলিয়া বিয়ে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম