Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রভাবশালীদের তালিকায় রয়েছেন যেসব তারকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ০৪:১২ পিএম

প্রভাবশালীদের তালিকায় রয়েছেন যেসব তারকা

Advertisement

এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমা অস্কার জয় করেছে। এর মধ্য দিয়ে প্রমাণিত— বিশ্বজুড়ে ভারতীয় সিনেমা অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। শাহরুখ-দীপিকার ‘পাঠান’ও সমাদৃত হয়েছে গোটাবিশ্বে। আর এবার আই-১০০-এ প্রকাশ করল চলতি বছরের সবচেয়ে প্রভাবশালী ভারতীয় অভিনেতাদের তালিকা।

এ তালিকায় উঠে এসেছেন শাহরুখ খান, এসএস রাজামৌলি, দীপিকা পাড়ুকোনসহ একাধিক বলিউড তারকার নাম। এ ছাড়া তালিকায় নাম রয়েছে আলিয়া ভাট এবং রণবীর সিংয়েরও।

এ তালিকায় ব়্যাংকিং ৮২ নম্বর থেকে এক লাফে ৫০তম স্থানে উঠে এসেছেন অভিনেতা শাহরুখ খান। 

এদিকে শাহরুখ খান ‘পাঠান’ সিনেমার মাধ্যমে চার বছর পর পর্দায় ফিরেছেন। ভারতের গণ্ডি পেরিয়ে মোট ঊনিশটি দেশের প্রেক্ষাগৃহে চলছে পাঠান, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, মিশর, যুক্তরাজ্য, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, মরিশাস, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও তানজানিয়া।

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ প্রথম দিনের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল। তালিকায় এর পরই রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। তার স্থান ৮৭তম। 
২০২২ সালে অমিভাত অভিনীত ‘ঝুন্ড’, ‘উনচাই’, ‘রানওয়ে-৩৪’, ‘গুডবাই’ এবং ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পায় ও গোটা বিশ্বে সমাদৃত হয়। এ তালিকায় ৯৫তম স্থানে রয়েছেন চিত্রপরিচালক এসএস রাজামৌলি। এই পরিচালকের ‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’ অস্কার জয় করেছে।

অন্যদিকে এ তালিকায় ৯৯ নম্বর স্থানে আছেন আলিয়া ভাট। ২০২২ সালে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘ডার্লিংস’, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় নজর কেড়েছেন আলিয়া। ‘আরআরআর’ সিনেমাতেও একটি বিশেষ চরিত্রে দেখা যায় আলিয়াকে। গত বছর রণবীর কাপুরের সঙ্গে তার বিয়ে বলিউডের অন্য়তম বড় ইভেন্ট ছিল। আই-১০০-এর তথ্য় অনুযায়ী, এই তালিকায় ১০০ তম স্থানে আছেন অভিনেতা রণবীর সিং।

 

Advertisement

তারকা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম