Logo
Logo
×

Advertisement

বিনোদন

আম আদমি পার্টির নেতাকেই জীবনসঙ্গী করছেন পরিণীতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ০৭:৫৪ পিএম

আম আদমি পার্টির নেতাকেই জীবনসঙ্গী করছেন পরিণীতি

Advertisement

আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা এমপির সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড তারকা পরিণীতি চোপড়া। পরিণীতির এক ঘনিষ্ঠ বন্ধু এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি পরিণীতি আর রাঘবের প্রেম আর বিয়ের খবর চাউর হয়। কিন্তু এ ব্যাপারে তারা দুজনেই চুপ ছিলেন। তারা প্রেমকে আড়াল করার চেষ্টা করলেও পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা হার্ডি সান্ধু পরিণীতা ও রাঘবের সম্পর্কের বিষয়টি সামনে আনলেন। শুধু তাই নয়, দুজনের চার হাত শিগগিরই যে এক হতে চলেছে সে আভাসও দিয়েছেন হার্ডি।  

সম্প্রতি হার্ডি এক সাক্ষাৎকারে পরিণীতির বিয়ের প্রসঙ্গে বলেছেন, আমি খুব খুশি যে শেষমেশ ব্যাপারটা ঘটছে। আমি পরিণীতিকে শুভেচ্ছা জানাচ্ছি। সবকিছু ভালোভাবে মিটে যাক।

২০২২ সালের স্পাই থ্রিলারধর্মী ছবি ‘কোড নেম: তিরঙ্গা’-তে হার্ডি আর পরিণীতি জুটি বেঁধে ছিলেন। ওই সময় ছবির সেটে তারা দুজনে বিয়ে নিয়ে নানা কথাবার্তা বলতেন বলে জানিয়েছেন হার্ডি।

‘পরিণীতি আর আমি বিয়ে নিয়ে অনেক কথা তখন বলেছি। পরিণীতি বলেছিল যে সে মনের মানুষের অপেক্ষায় আছে। সে তখনই বিয়ে করবে, যখন সঠিক মানুষটিকে খুঁজে পেয়েছে-এমন অনুভব অন্তর থেকে করবে।’

পরিণীতি আর রাঘবের বিয়ের গুঞ্জন আরও নিশ্চিত হয় হার্ডির এক বক্তব্যে। তিনি বলেন, আমি পরিণীতিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছি। 

এর আগে মঙ্গলবার আম আদমি পার্টির নেতা সঞ্জীব অরোরা টুইট করে পরিণীতি ও রাঘবকে শুভেচ্ছা জানান।  এরপর শুরু হয় নতুন জল্পনা, সবাই প্রায় ধরেই বসেন পরিণীতি-রাঘবের বাগদান সারা। বাকি চার হাত এক হওয়া।

পরিণীতি তার ভাইয়ের সঙ্গে গতকাল বৃহস্পতিবার দিল্লিতে গেছেন। রাঘব চাড্ডা দিল্লি বিমানবন্দরে এসেছিলেন পরিণীতিকে নিতে। 

শোনা যাচ্ছে, দুই পরিবারে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। তার আগে পরিণীতি আর রাঘবের ‘রোকা’ অনুষ্ঠান সম্পন্ন হবে।

Advertisement

আম আদমি পার্টি নেতা জীবনসঙ্গী পরিণীতি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম