Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নতুন প্লে­ব্যাকে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ০১:৫৬ এএম

নতুন প্লে­ব্যাকে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

ফাইল ছবি

Advertisement

প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন এখনও গানে নিয়মিত। রোজার আগে নিয়মিত স্টেজ শো করেছেন। সম্প্রতি এ সংগীতশিল্পী নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। সিনেমার নাম ‘স্বপ্নের রাজকন্যা’।

এটি পরিচালনা করবেন সোহানুর রহমান সোহান। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুরও করেছেন সাবিনা ইয়াসমিন। লিখেছেন সাবিলা নাসরিন ও সংগীতায়োজন করেছেন জায়েদ আহমেদ কিসলু।

নতুন গান প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘গানের কথাগুলো চমৎকার। খুব মজা করে গেয়েছি। আমার বিশ্বাস সিনেমাটি মুক্তি পেলে এ গানটি দর্শক শ্রোতাদের পছন্দ হবে।’ 

এদিকে এ সংগীতশিল্পী আরও নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন। এগুলো শিগগিরই প্রকাশ হবে। প্রয়াত অভিনেত্রীর কবরীর পরিচালনায় নির্মিতব্য একটি সিনেমায় সংগীত পরিচালনায়ও করেছেন সাবিনা ইয়াসমিন। তবে সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবে তা এখনও নিশ্চিত বলতে পারছেন না তিনি।

Advertisement

স্টেজ শো সংগীতশিল্পী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম