Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নিজের চ্যানেলেই গান প্রকাশ করবেন লগ্না

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০৪:০৭ এএম

নিজের চ্যানেলেই গান প্রকাশ করবেন লগ্না

Advertisement

এ প্রজন্মের সংগীতশিল্পী রাহিদা লগ্না। মূলত ফোক ঘরানার শিল্পী তিনি। তবে আধুনিক গানও মাঝে মধ্যে কণ্ঠে তোলেন। রোজার আগে নিয়মিত স্টেজ করেছেন। সম্প্রতি ভারতেও স্টেজ শোতে অংশ নিয়েছেন। 

তিনি জানান, দেশটির পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া ও নদীয়া এবং আসামে কয়েকটি স্টেজ শোতে গান গেয়েছেন তিনি। এ প্রসঙ্গে লগ্না বলেন, ভারতের প্রায়ই গান করতে যাই। ওখানকার আয়োজন এবং সম্মান দুটোই আমার বেশ পছন্দের। এবারের ভারত ট্যুরে যথারীতি দারুন সময় কেটেছে।’ 

এদিকে নিয়মিত নতুন গানও প্রকাশ করেন এ সংগীতশিল্পী। আগে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানে ব্যানারে গান প্রকাশ করলেও এখন থেকে ইউটিউবে নিজের চ্যানেল গান প্রকাশ করবেন বলে জানিয়েছেন। 

তিনি বলেন, ‘গানের ভিডিওসহ সব কাজ আমারই করে দেয়া লাগে। তাই এখন আর অন্যের চ্যানেলে গান প্রকাশ না করে নিজের চ্যানেলেই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।
 

Advertisement

গান লগ্না

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম