Logo
Logo
×

Advertisement

বিনোদন

জিজি হাদিদকে মঞ্চে ডেকে যে কাণ্ড ঘটালেন বরুণ ধাওয়ান (ভিডিও)

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ১১:০৪ পিএম

জিজি হাদিদকে মঞ্চে ডেকে যে কাণ্ড ঘটালেন বরুণ ধাওয়ান (ভিডিও)

Advertisement

ধনকুবের মুকেশ আম্বানির আয়োজিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন ছিল শনিবার। এদিন তারার হাট বসে ‘নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টার’ এ। শাহরুখ খান থেকে শুরু করে রণবীর কাপুর, বরুণ ধওয়ান, আলিয়া ভাটসহ একাধিক বলিউড তারকার পারফরমেন্সে উজ্জ্বল হয়ে ওঠে রাত। 

অনুষ্ঠানে হাজির ছিলেন আন্তর্জাতিক মডেল জিজি হাদিদও। তবে অনুষ্ঠান চলাকালে জিজি হাদিদকে স্টেজে ডেকে এক কাণ্ড করে বসেন বরুণ ধাওয়ান। এ থেকেই শুরু বিতর্ক। খবর আনন্দবাজার পত্রিকার।

অনুষ্ঠান চলাকালে এক সময় জিজি হাদিদকে স্টেজে ডেকে নেন বরুণ। স্টেজে উঠতেই তাকে হঠাৎ কোলে তুলে নেন তিনি। এরপর তার গালে চুম্বন করে বসেন অভিনেতা। এরপরই তাকে কোলে থেকে নামিয়ে দেন। জিজিও স্টেজ থেকে নেমে যান।

অভিনেতার এ কাণ্ডের পরই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই বরুণের এ কাজকে রীতিমতো উত্যক্তের পর্যায়ে ফেলেছেন। বিতর্ক অনেকদূর গড়ানোর পর অবশেষে বাধ্য হয়ে বরুণই এর ব্যখ্যা দিয়েছেন।

টুইট করে অভিনেতা লেখেন, সকলের সব জল্পনায় জল ঢেলে দিয়ে জানাচ্ছি, মঞ্চে যা হয়েছে সবটাই ছিল পূর্বপরিকল্পিত। তাই এর অন্য কোনো কারণ খুঁজবেন না।

উল্লেখ্য, ২০০৭ সালে একবার ভারতে যান হলিউড তারকা রিচার্ড গেয়ার। সেবার রাজস্থানে এক প্রচার অনুষ্ঠানের মাঝখানে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকে জড়িয়ে ধরে চুম্বন করেন তিনি। এ নিয়ে তুমুল বিতর্কে জড়িয়ে পড়েন রিচার্ড। সেই ঘটনায় রেস গড়ায় আদালত পর্যন্ত। তবে বরুণের এ টুইটে পরিষ্কার হলো শনিবারের আসল ঘটনা।

Advertisement

বরুণ ধাওয়ান জিজি হাদিদ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম