|
ফলো করুন |
|
|---|---|
ঈদ উপলক্ষ্যে প্রকাশ হচ্ছে সংগীতশিল্পী শামস সুমনের নতুন একক গান। এর শিরোনাম ‘কিছু কিছু কথায়’। এটি লিখেছেন রোমান, সুর করেছেন শামস সুমন।
সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। গানটি ‘ঘুড্ডি নেটওয়ার্ক’ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।
শামস সুমন বলেন, এটি মেলোডি ঘরানার ভালোবাসার গান। এরইমধ্যে লিরিক্যাল ভিডিও প্রকাশ হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণের কাজ চলছে। আশা করছি ভিডিও প্রকাশের পর গানটি শ্রোতাদের কাছে আরও বেশি ভালো লাগবে।
উল্লেখ্য, কিছুদিন আগে এ শিল্পীর কণ্ঠে ‘যদি আমায়’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে। কলকাতার শুভমিতার সঙ্গেও নতুন একটি গান তৈরি করবেন বলে জানিয়েছেন তিনি।
