Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে কারণে ‘মিস্টার ইন্ডিয়া’ ছেড়ে দিয়েছিলেন অমিতাভ বচ্চন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০২:২১ এএম

যে কারণে ‘মিস্টার ইন্ডিয়া’ ছেড়ে দিয়েছিলেন অমিতাভ বচ্চন

Advertisement

বলিউডে আশির দশকে মুক্তি পেয়েছিল ‘মিস্টার ইন্ডিয়া’ নামে একটি সিনেমা। ব্লকবাস্টার হিট হয়েছিল সেটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর এবং শ্রীদেবী। 

এ সিনেমাটিতে অভিনয় করার কথা ছিল অমিতাভ বচ্চনের। একটি বিশেষ কারণে সেটি ছেড়ে দিয়েছিলেন তিনি। ৩৬ বছর পর সম্প্রতি সেই কারণটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

সিনেমাটির লেখক সেলিম-জাভেদের বিশ্বাস ছিল, ছবিতে নায়ক যদি অদৃশ্য থাকে তবে অভিনেতা এমন হওয়া উচিত, যার কণ্ঠেস্বর শক্তিশালী। সেক্ষেত্রে পর্দা থেকে হারিয়ে যাওয়ার পরেও তিনি তার কণ্ঠস্বরের মাধ্যমে পর্দায় উপস্থিত থাকেন। 

এজন্য তাদের প্রথম পছন্দ ছিল অমিতাভ; কিন্তু তিনি সিনেমাটি করতে ‘না’ করে দিলেন। কারণ হিসেবে জানিয়েছিলেন, প্রধান অভিনেতা দীর্ঘ সময় ধরে পর্দা থেকে অনুপস্থিত থাকলে এমন পরিস্থিতিতে সেই প্রভাব মানুষের মধ্যে ভালো হবে না।

Advertisement

অমিতাভ বচ্চন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম