Logo
Logo
×

Advertisement

বিনোদন

অসহায় মানুষের পাশে সেহরি নিয়ে হিরো আলম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ১২:২৬ পিএম

অসহায় মানুষের পাশে সেহরি নিয়ে হিরো আলম

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত নাম হিরো আলম। বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়তা দিয়ে তিনি সব সময় আলোচনায় থাকেন। তবে এসবের বাইরে মাঝে মাঝে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও দেখা যায় এ কনটেন্ট ক্রিয়েটরকে।

ইতোপূর্বে নিজের নামে ফাউন্ডেশন গড়েন তিনি। সংগঠনের নাম ‘হিরো আলম ফাউন্ডেশন’। সেখান থেকে মানুষদের সহায়তার চিত্র ফেসবুকে বিভিন্ন সময় তুলে ধরেছেন তিনি।

এবার আলোচিত এ ব্যক্তিকে মধ্যরাতে সেহরি নিয়ে অসহায় মানুষের পাশে দেখা গেল। সোমবার বিকালে ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন হিরো আলম। সেখানে দেখা যায়, মধ্যরাতে অসহায় মানুষদের সাহরির খাবার দিচ্ছেন তিনি।

রাজধানীর মালিবাগ এলাকায় রাস্তার ফুটপাতে শুয়ে থাকা মানুষ ও রাস্তায় চলাচল করা দিনমজুরদের হাতে সেহরির খাবার তুলে দেন হিরো আলম।

এর আগে তিনি জানিয়েছিলেন, রমজানে প্রতি রাতে অসহায় মানুষদের খাবার দেবেন তিনি। তবে সেটা তার সাধ্যমতো।

Advertisement

অসহায় মানুষ মধ্যরাত সেহরি হিরো আলম

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম