Logo
Logo
×

Advertisement

বিনোদন

আমার বিয়ের সময় হয়নি: সারা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৭:২৬ পিএম

আমার বিয়ের সময় হয়নি: সারা

Advertisement

বলিউড সেনসেশন সারা আলি খান গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল চর্চিত নাম। তার বিয়ে নিয়ে প্রায়ই কথা হয়। শোনা যায় প্রেমে হাবুডুবু খাচ্ছেন পতৌদি পরিবারের এই লাস্যময়ী। কবে সারার বিয়ের সানাই বাজছে সেটি জানার অপেক্ষায় ভক্তরা।

কবে বিয়ে করছেন—এই প্রশ্নের সোজাসুজি উত্তর দিয়েছেন সারা। অভিনেত্রী বলেন, তিনি যতই বিয়ের ব্যাপারে আগ্রহী হোন না কেন- এটা তার বিয়ের জন্য সঠিক সময় নয়। বর্তমানে তাকে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া ছবি গ্যাসলাইটে দেখা যাচ্ছে।

এ ছবির প্রমোশনে গিয়েই নিজের বিয়ের পরিকল্পনার কথা জানান সারা। ছবিতে তার সঙ্গে আছেন চিত্রাঙ্গদা সিং, বিক্রান্ত মাসে প্রমুখ। সারা জানান, তার প্ল্যান এখন অপেক্ষা করা। 

দেশি ভাইবস অনুষ্ঠানে এসেছিলেন সারা। সেখানেই শেহনাজ গিল তাকে নানা বিষয়ে প্রশ্ন করেন। সারা তাকে জানান তিনি এখনো মনের মানুষ খুঁজে পাননি।

এরপর শেহনাজ যখন তাকে জিজ্ঞেস করেন যে তিনি বিয়ে করার জন্য আগ্রহী কিনা- তখন সারা বলেন, 'হ্যাঁ, অবশ্যই; কিন্তু সব কিছুই হয় সঠিক সময়। আমার জন্য এখনো সেই সময় আসেনি।' 
 

Advertisement

আমার বিয়ে সময়

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম