Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ধানমন্ডিতে বিয়িং হিউম্যান ক্লোথিংয়ের আউটলেট উদ্বোধন করবেন আরবাজ খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ০৭:০৫ পিএম

ধানমন্ডিতে বিয়িং হিউম্যান ক্লোথিংয়ের আউটলেট উদ্বোধন করবেন আরবাজ খান

Advertisement

বলিউড সুপারস্টার সালমান খানের মালিকানাধীন পোশাকের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’-এর আরও দুটি আউটলেট ঢাকা ও চট্টগ্রামে চালু হচ্ছে। জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক আরবাজ খান আগামী ৭ এপ্রিল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ১৬ নম্বর রোডের (পুরান-২৭) ৩৬ নম্বর বাড়িতে দ্বিতীয় আউটলেটটির উদ্বোধন করবেন। 

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তার ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী এবং বিয়িং হিউম্যান ক্লোথিংয়ের চিফ অপারেটিং অফিসার ভিভেক সান্দোয়ার। আর তৃতীয় আউটলেটটি আগামী ৯ এপ্রিল চট্টগ্রামের খুলশিতে জাকির হোসেন রোডের রহিম প্লাজা দে সিপিডিএল-এর লেবেল-২, ৫-এ উদ্বোধন করা হবে। 

গত বছর ১৪ সেপ্টেম্বর বনানীতে প্রথম আউটলেট চালুর মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা করেছিল ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’। জনপ্রিয় এই পোশাক ব্র্যান্ডটির ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন ক্রিমসনকাপ বাংলাদেশের কো-ওনার রেহান রহমান এবং মোহাইমিন মোস্তফা। তাদের মালিকানাধীন আরও কয়েকটি স্বনামধন্য ব্র্যান্ড রয়েছে।

উদ্বোধন উপলক্ষ্যে ধানমন্ডি আউটলেটে প্রথম ২৫ জন ক্রেতাকে সালমান খানের ব্রেসলেট এবং চট্টগ্রামে প্রথম ২৫ জনকে এই সুপারস্টারের সাইন করা ক্যাপ উপহার দেওয়া হবে। 

ধানমন্ডিতে উদ্বোধনী অনুষ্ঠানে আরবাজ খান ছাড়াও বিশিষ্ট ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা উপস্থিত থাকবেন। 

Advertisement

ধানমন্ডি আউটলেট উদ্বোধন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম