Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রতিটি ছবির মাঝে কেন লম্বা বিরতি নেন, জানালেন রানি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ০৭:৪৩ পিএম

প্রতিটি ছবির মাঝে কেন লম্বা বিরতি নেন, জানালেন রানি

Advertisement

ক্লান্তিহীন পরিশ্রমে বিশ্বাস করেন না রানি। বরাবরই তিনি ধীরে এবং ভালোভাবে কাজ করার পক্ষপাতী। জানিয়েছেন শুধু অভিনয় করবেন বলেই করেন না। তিনি কাজের মাঝে বিরতি নিতে পছন্দ করেন।
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ আন্তর্জাতিক স্তরে দর্শকের হৃদয়ে সাড়া ফেলেছে। দু’বছরের বিরতির পর এই ছবি দিয়ে বড় পর্দায় ফিরেছেন রানি মুখোপাধ্যায়।

আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ে এবং কন্যা আদিরার জন্মের পর খুব বেছে বেছে ছবি করছেন রানি। সাম্প্রতিক ছবিটির আগে ২০২১ সালে ‘বান্টি অউর বাবলি-২’ ছবিতে দেখা গিয়েছিল রানিকে। যে ছবির প্রথম পর্বে তিনিই ছিলেন ২০০৫ সালে।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির প্রচারে রানি জানিয়েছিলেন, তিনি কাজের মাঝে বিরতি নিতে পছন্দ করেন। একটি ছবি মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়া দেখতে চান, অন্য শিল্পীরা কী করছেন, সেসবও লক্ষ করতে চান। তারপর নিজের সিদ্ধান্ত নেন।

রানির কথায়, ছবির মুক্তির পর দর্শকের কেমন লাগছে, সেটা আমি বুঝতে চাই। আমি তখন বাড়িতে থাকি, নানা বিষয়ে নিজেকে সমৃদ্ধ করে নিই। আমি সারা বিশ্বের সিনেমা দেখি। নতুন কী আসছে, সারা বিশ্বজুড়ে কী কাজ হচ্ছে, এগুলো দেখি। অভিনেত্রী হিসাবে সব সময় অনুপ্রাণিত হতে চাই। আমাদের দেশের নানা প্রদেশের অভিনেতাদের কাজও দেখি।

রানির কথায়, চিত্রনাট্য বাছার ক্ষেত্রেও আমি নতুনত্ব খুঁজি। কোন গল্প বিশ্ববাসীর মন জয় করতে পারে সেই রকম গল্পের চরিত্র হতে চাই। 

এই অভিনেত্রী জানান, এমন ছবি এবং গল্পের সঙ্গেই তিনি যুক্ত থাকতে চান, যা মানুষকে কিছু জানাবে। খুব ঘন ঘন তেমনটা আসে না, সময় লাগে। তাই তিনি একটা ছবি করে সময় নিয়ে পরবর্তী ছবির জন্য সিদ্ধান্ত নেন। একটা ভালো গল্প আসার জন্য যেটুকু সময় দরকার, সেটুকু নিয়েই থাকেন রানি। তাই তার অভিনীত কাজ দেখতে অপেক্ষা করে থাকতে হয় দর্শককে।
 

Advertisement

ছবি লম্বা বিরতি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম