Logo
Logo
×

Advertisement

বিনোদন

আবারও আদালতে জ্যাকুলিন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০৯:০৪ এএম

আবারও আদালতে জ্যাকুলিন

Advertisement

বহুল আলোচিত ২০০ কোটি রুপি অর্থপাচার মামলার হাজিরা দিতে বুধবার নয়াদিল্লির পাতিয়ালা হাউস আদালতে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।

ই-টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলার মূল হোতা সুকেশ চন্দ্রশেখর ও অন্যদের বিরুদ্ধে অর্থপাচারের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে তদন্ত সংস্থার সামনে একাধিকবার হাজির হয়েছিলেন অভিনেত্রী।

প্রতিবেদনে আরও বলা হয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একই মামলায় সুকেশ ও জ্যাকুলিনের বিরুদ্ধে একটি সম্পূরক অভিযোগ দায়ের করবে। মামলার পরবর্তী শুনানি ১৮ এপ্রিল হবে বলে জানা গেছে।

এই অর্থপাচার মামলায় সুকেশ ও জড়িত অন্যদের মধ্যে অন্যতম অভিযুক্ত জ্যাকুলিন।

২০২১ সালে সুকেশ, তার স্ত্রী লীনাসহ ২৪ জনকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ)।

এর পর গত বছরের ১৭ আগস্ট সুকেশের সঙ্গে জ্যাকুলিনকে অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট দেয় ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর পর ১৫ নভেম্বর এই মামলায় জামিন পান অভিনেত্রী।

Advertisement

আদালত জ্যাকুলিন

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম