Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

লাখ টাকায় পোড়া জিন্স প্যান্ট কিনলেন অপূর্ব

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ১১:৫৪ পিএম

লাখ টাকায় পোড়া জিন্স প্যান্ট কিনলেন অপূর্ব

লাখ টাকায় পোড়া জিন্স প্যান্ট কিনলেন অপূর্ব

Advertisement

সম্প্রতি রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে পুরো মার্কেট। ঈদুল ফিতরের আগে সব কিছু হারিয়ে পথে বসেছেন হাজার হাজার ব্যবসায়ী। মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ড ঘটে বহু বছরের পুরনো এই মার্কেটটিতে।

আগুনে পোড়ার দৃশ্য এবং ব্যবসায়ীদের হাহাকারের ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়েছে সারা দেশে। এ অবস্থায় অনেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বিভিন্নভাবে।

সেই তালিকায় এবার যোগ দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এক লাখ টাকায় আগুনে ঝলসে যাওয়া জিন্সের প্যান্ট কিনেছেন এই অভিনেতা।

বৃহস্পতিবার বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে এক পোস্টে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। আর্ত-মানবতার সেবায় নিয়োজিত এ সংগঠনটি পোস্টের শিরোনামে বলা হয়েছে, ‘পোড়া জিন্সেরর দাম এক লাখ টাকা!’ 

পোস্টে আরও লেখা হয়েছে, ‘কর্মচারীদের বেতন-বোনাস না হলে ঈদ করবে কিভাবে? সারা বছরের ব্যবসা যে সময়ে হয়, সে সময়ে আগুনে এই সংসারগুলো একেবারে পঙ্গু হয়ে যাবে।’

Advertisement

লাখ টাকা পোড়া জিন্স প্যান্ট অপূর্ব বঙ্গবাজারে আগুন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম