Logo
Logo
×

Advertisement

বিনোদন

ভালোবাসার অনুভূতি নিয়ে মাহির খোলা চিঠি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ০৮:৫৬ এএম

ভালোবাসার অনুভূতি নিয়ে মাহির খোলা চিঠি

Advertisement

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি মা হয়েছেন এই অভিনেত্রী। ছেলে হওয়ার পর এখন তার সঙ্গে সময় কাটছে মাহির। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। সেখানে মাঝে মাঝেই ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয়ে নিজের মতামত তুলে ধরে থাকেন এ নায়িকা। কিন্তু এবার একটি খোলা চিঠি লিখলেন তিনি।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে এ নায়িকা লেখেন, ‘খোলা চিঠি। এই যেমন ধরো আমার মাথাব্যথা করছে অথবা জ্বর, ঠাণ্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে— এই সমস্ত জিনিস কারও সঙ্গে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে।’

তিনি লেখেন, ‘আমি কোনো কারণে দুর্বল, এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার, তুমি তো জানই। কিন্তু আজকে তোমাকে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছা হচ্ছে, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে। একবার পা ব্যথা তো আবার কোমর ব্যথা, এক্স্যাট যে কি সমস্যা সেটিও বুঝতে পারছি না।’

তিনি লেখেন, ‘শুধু এইটুকু বুঝতে পারছি, আমার ভীষণ ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। যে ভালোবাসা আমাকে কিচ্ছা শোনাতে শোনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দেবে, আমার ব্যথাগুলো সেও অনুভব করবে।’

Advertisement

ভালোবাসা অনুভূতি মাহি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম