Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ০২:৪২ পিএম

আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Advertisement

আইনি ঝামেলায় জড়ালেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। বৃহস্পতিবার জালিয়াতি ও চেক বাউন্সের মামলায় আমিশা প্যাটেল এবং তার ব্যবসায়িক সঙ্গী ক্রুনালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন রাঁচির সিভিল কোর্ট।

আমিশা প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ করেন রাঁচির বাসিন্দা প্রযোজক অজয় কুমার সিং। তার কথায়, আমিশা তাকে ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবির জন্য অর্থ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি ছবিটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাংক অ্যাকাউন্টে ২.৫ কোটি টাকা স্থানান্তর করেছিলেন। ২০১৩ সালে ছবিটির শুটিং শুরু হলেও এখনো তা শেষ হয়নি।

আমিশা নাকি জানিয়েছিলেন ছবিটি শেষ হওয়ার পর সুদাসলে সব ফেরত দেবেন। তবে ৫০ লাখ টাকার দুটি চেক অভিনেত্রী দিলেও, তা বাউন্স হয়। এ ঘটনার পরই আমিশা ও তার পার্টনার ক্রুনালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০ ধারায় মামলা করা হয়েছে।

আগামী ১৫ এপ্রিল জালিয়াতি ও চেক বাউন্সের মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। 

তবে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর এ বিষয়ে আমিশা প্যাটেল, তার ব্যবসায়িক সঙ্গী ক্রুনাল কিংবা তাদের আইনজীবীদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

আমিশা প্যাটেল গ্রেফতার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম