Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বাগদান গুঞ্জনের মধ্যেই লন্ডনে পরিণীতি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ০৩:২৬ পিএম

বাগদান গুঞ্জনের মধ্যেই লন্ডনে পরিণীতি

Advertisement

গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রবিন্দু বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা নিয়েই তুঙ্গে জল্পনা। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে নাম জড়িয়েছে পরিণীতির।

বিনোদন থেকে রাজনীতির জগৎ— রাঘব আর পরিণীতির সম্পর্কের খবরে মুখরিত সব মহল। আগামী সপ্তাহেই নাকি বাগদান হতে চলেছে দুই তারকার— এমন খবরে সরগরম সব মহল। এর মাঝেই বিমানবন্দরে দেখা মিলল অভিনেত্রীর। 

পরনে লাল সোয়েটার, কালো প্যান্ট আর বুট। মিটিমিটি হাসি মুখে নিয়ে অভিনেত্রী এগিয়ে আসছেন দেখেই ঘিরে ধরেন ফটোগ্রাফাররা। কেউ বলেন, ‘১০ এপ্রিল তো আংটিবদল হচ্ছে আপনার, আপনি কি এখন দিল্লি যাচ্ছেন?’ মুখে হালকা হাসি রেখেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘লন্ডন যাচ্ছি, বোর্ডিং পাস দেখাব?’

মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ডেটে গিয়েছিলেন চর্চিত যুগল। তার পর একাধিকবার এক ফ্রেমে ধরা দিয়েছেন রাঘব ও পরিণীতি। দিন কয়েক আগে যখন দিল্লিতে গিয়েছিলেন পরিণীতি, তাকে নিতে বিমানবন্দরে এসে হাজির হন রাঘব। রোববার আবার পরিণীতির সঙ্গে মুম্বাইয়ে ফিরেছেন আপ নেতা। লাজুক হাসিমুখে চিত্রগ্রাহকদের সামনে দিয়ে হেঁটে একই গাড়িতে উঠেছেন চর্চিত যুগল। 

শোনা যাচ্ছে, বাগদানের প্রস্তুতি নিজে দেখাশোনা করতেই নাকি দিল্লি গিয়েছিলেন পরিণীতি। সম্পর্ক নিয়ে লুকোচুরি না রাখলেও উদযাপনকে ব্যক্তিগত পরিসরেই সীমাবদ্ধ রাখতে চান পরিণীতি ও রাঘব দুজনেই।

পরিণীতি ও রাঘবের কেউ-ই অবশ্য সম্পর্ক ও বাগদানের বিষয়টি স্বীকার করেননি।

Advertisement

পরিণীতি রাঘব

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম