Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নগ্নতা, অশ্লীলতা মোটেই পছন্দ না সালমানের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ০৩:৩২ পিএম

নগ্নতা, অশ্লীলতা মোটেই পছন্দ না সালমানের

Advertisement

অশ্লীলতা, অশ্রাব্য শব্দচয়ন, আপত্তিকর সবকিছু এখনই বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। বুধবার মুম্বাইয়ে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন সালমান। সাংবাদিকদের উত্তর দিতে গিয়ে তিনি কখনো নরম, আবার কখনো গরম উত্তর দিয়েছিলেন।

তবে সালমান সরব ওটিটি প্ল্যাটফরমের অন্তঃরঙ্গ দৃশ্য, যৌনতা ও নগ্নতার ঘোরবিরোধী। ওটিটিতে কোনো ধরনের নজরদারি না থাকায় যেমন খুশি গল্প বলার স্বাধীনতা থাকে গল্পকারের। সেটার বিরোধিতা করে অভিনেতা বলেন, আমার মনে হয় ওটিটিতে নজরদারি থাকা উচিত। অশ্লীলতা, অশ্রাব্য শব্দচয়ন, যৌনতা এখনই বন্ধ হওয়া উচিত।
কিশোর-কিশোরীদের নিয়ে চিন্তিত অভিনেতা।

তার কথায়, এখন ফোনের মাধ্যমে ১৫-১৬ বছরের ছেলেমেয়েরা যে ধরনের কাজ দেখছেন, সেটা একেবারেই অনুচিত। গল্প যত পরিষ্কার হবে, তত বেশি মানুষ দেখবে। অভিনেতার মতে, নিরাপত্তার কারণেও অবিলম্বে এ ধরনের দৃশ্যে কাটছাঁট আনা উচিত।

এই কিং আরও বলেন, আমরা ভারতে থাকি। এটা আমাদের ভুলে যাওয়া একেবারেই উচিত নয়। সব কিছুর সীমা আছে, তা অতিক্রম করা উচিত নয়। সামনেই ঈদে মুক্তি পেতে চলেছে তার ছবি ‘কিসি ভাই কিসি কা জান’। তার প্রচারে ব্যস্ত। প্রচারে খুব শিগগির কলকাতায় আসবেন অভিনেতা।

 

Advertisement

সালমান খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম