Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মেয়েরা আমাকে দেখলে অনেক ভালোবাসতে চায় : জায়েদ খান 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৩:১২ পিএম

মেয়েরা আমাকে দেখলে অনেক ভালোবাসতে চায় : জায়েদ খান 

Advertisement

বাংলাদেশের চলচ্চিত্র জগতের আলোচিত-সমালোচিত নাম জায়েদ খান। তিনি সিনেমা জগতে যতটা পরিচিতি পেয়েছেন, তার থেকে বেশি পরিচিতি পেয়েছেন এফডিসির সর্বশেষ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নিপুণ আক্তার। সে নির্বাচনের ফলের দ্বন্দ্ব নিয়ে আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালতে নিপুণের কাছে হেরে যান জায়েদ খান। 

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এ নায়ক। সেখানে বিয়ে প্রসঙ্গ উঠলে জায়েদ খান বলেন, মেয়েদের সঙ্গে দেখা হলে মেয়েরা আমাকে ভালোবাসতে চায় অনেক। বিয়ে করার জন্য বলে। তাদের জীবন সঙ্গিনী করার জন্য বলে। মেয়েরা বলে— এখন আমার বিয়ে করা উচিত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সন্তান রেখে যাওয়া উচিত।

তিনি আরও বলেন, হিরোদের মধ্যে আমি এখন একমাত্র ব্যাচেলর। মেয়েরা আমাকে নিয়ে লং ড্রাইভে যেতে চায়। আমার সান্নিধ্য চায়। আমাকে বিয়ে করতে চায়। 

কখন বিয়ে করছেন এমন প্রশ্ন বলেন, এটা আমি চাইলেই তো হবে না । কপালে যেদিন লেখা আছে সেদিন হবে।

 
 

Advertisement

জায়েদ খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম