Logo
Logo
×

Advertisement

বিনোদন

দিনশেষে আমিও একটা মেয়ে: শ্রাবন্তী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৫:২৭ পিএম

দিনশেষে আমিও একটা মেয়ে: শ্রাবন্তী

Advertisement

সবাই আসলে আমাকে নিয়ে চর্চা করে মজা পায়। ভিউ বেশি আসে বলে হয়তো এমনটা করে। কিন্তু সবাই ভুলে যাচ্ছে, দিনশেষে আমিও একটা মেয়ে। আমারও সন্তান আছে, একটা পরিবার আছে। এ ঘটনায় আমি খুবই বিরক্ত। একদমই ভালো লাগছে না আর।

কথাগুলো বলেনর টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। টালিউডের এই অভিনেত্রী আবারও পড়েছেন বিপাকে। তার বিরুদ্ধে থানায় জমা পড়েছে প্রতারণার অভিযোগ।

কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে একটি শপিংমলে যৌথভাবে জিম সেন্টার চালু করেন শ্রাবন্তী।  ‘দ্য ফিটনেস অ্যাম্পায়ার’ নামের সে ব্যায়ামাগারে বহু মানুষ ভর্তি হয়। কিন্তু সম্প্রতি সেটি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেছে। আর এ কারণেই ক্ষুব্ধ হয়েছেন গ্রাহকরা। তারাই শ্রাবন্তীকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়টি জানার পর একপ্রকার বিরক্তি প্রকাশ করেই শ্রাবন্তী বলেন, অনেক দিন ধরে আমি এই জিমের সঙ্গে যুক্ত নই। হ্যাঁ, এটা ঠিক যখন জিমটি খোলা হয়েছিল, তখন আমি ছিলাম। কিন্তু বহুদিন হয়ে গেল কোনো যোগাযোগ নেই তাদের সঙ্গে। টাকা পয়সার কোনো লেনদেনও কেউ দেখাতে পারবেন না।

Advertisement

শ্রাবন্তী প্রেম বিয়ে

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম