Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নতুন পাঁচ গান নিয়ে অপেক্ষায় কণা

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৭:৫৩ পিএম

নতুন পাঁচ গান নিয়ে অপেক্ষায় কণা

Advertisement

ঈদ উপলক্ষ্যে প্রকাশ হচ্ছে সংগীতশিল্পী দিলশাদ নাহার কণার পাঁচটি গান। এর মধ্যে সিনেমার দুইটি। বাকি দিনটি আধুনিক গান। সিনেমাগুলো হচ্ছে ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘জিন’ ও ‘পাপ’। এ দুটি গান লিখেছেন আব্দুল আজিজ, সুর করেছেন ইমন সাহা। এসব গানে কণার সহশিল্পী ইমরান মাহমুদুল। 

এছাড়াও তিনটি ভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশিতভ্য তিনটি আধুনিক গানের মধ্যে একটি গান লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীতায়োজন করেছেন পুণম। এ গানে কণার সঙ্গে কণ্ঠও দিয়েছেন পুণম। আরেকটি গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি। 

আকাশ মাহমুদের সুরে এ গানের কণার সহশিল্পী তৌফিক। তৃতীয় গানটি লিখেছেন, সুর করেছেন ও দ্বৈতকণ্ঠ দিয়েছেন আসিফ আলতাফ। 

এ তিনটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করবেন সৈকত রেজা। নতুন এই পাঁচ গান প্রসঙ্গে কণা বলেন, ‘জিন ও পাপ সিনেমার দু’টি গান একেবারেই ভিন্ন ধাঁচের। শ্রোতা দর্শকরা দুটি গানেই একটা অন্যরকম ভালোলাগা খুঁজে পাবেন। আর আধুনিক তিনটি গানেরই কথা ও সুর এক কথায় আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রত্যেক গীতিকার যেমন দারুন লিখেছেন, সুরকাররাও মনের মতো সুর করেছেন। আমি চেষ্টা করেছি যতোটা ভালোভাবে গাওয়া যায়। আশা করছি এ তিনটি গানও শ্রোতা দর্শকের ভালো লাগবে।’ 

গানগুলো ঈদের আগেই প্রকাশ হবে বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।

Advertisement

নতুন পাঁচ গান নিয়ে অপেক্ষায় কণা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম