Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাকিব খানের নায়িকা থাকছেন না বুবলী

Advertisement

Icon

প্রকাশ: ০৪ জুলাই ২০১৮, ০৩:৩৬ পিএম

শাকিব খানের নায়িকা থাকছেন না বুবলী

শাকিব খান ও বুবলী। ফাইল ছবি

Advertisement

শিরোনাম পড়ে অনেক শাকিব ভক্তরাই হয়তো খুশি হচ্ছেন। অনেকে আবার আকাশ থেকে পড়বেন। অনেকের মনে হুট করেই প্রশ্ন জাগবে কেন বুবলী শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন না? 

এমন প্রশ্নের উত্তরও জানিয়েছেন বুবলী। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বেশ ঘটা করেই মহরত হওয়া ‌'মাননীয় সরকার একটি প্রেম দরকার' ছবিটিতে কেবল অভিনয় করছেন না বুবলী। 

কেন করছেন না। এর কারণও জানিয়েছেন তিনি। বুবলী বলেন, শুরু থেকেই ভালো ভালো কাজ করে এসেছি। আমি এখনই সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগি নই। 

একই প্রযোজনা সংস্থা থেকে আমার আরও একটি ছবির বিষয়ে দীর্ঘদিন ধরেই কথা চলে আসছিল। ছবিটির জন্য আমার অনেক প্রস্তুতিও নিতে হবে। 

তাই মাননীয় সরকার একটা প্রেম দরকার করা হচ্ছে না। কারণ একই সঙ্গে দুই ছবিতে মনোযোগ দেয়া সম্ভব হবে না। তাই সরে দাঁড়ানো। আশা করি দর্শকরা ভুল বুঝবেন না।  

বুবলী ছাড়াও এ ছবিটিতে আরও একজন নায়িকা থাকছেন তিনি মৃদুলা। তবে বুবলীর এ সরে দাঁড়ানোর বিষয়ে শাপলা মিডিয়ার পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। 

এদিকে শাপলা মিডিয়া প্রযোজিত ক্যাপ্টেন খান নামের একটি ছবিতে শুটিং করছেন বুবলী। 

এ ছবিতেও শাকিবের নায়িকা তিনি। ছবিটি এখন শুটিং হচ্ছে এফডিসিতে। আগামী ঈদে ছবিটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

Advertisement

শাকিব খান বুবলী

Advertisement

আরও পড়ুন

গিনেস বুকে জায়গা পেল অর্জুন-দীপিকার সিনেমা

গিনেস বুকে জায়গা পেল অর্জুন-দীপিকার সিনেমা

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

সিনেমা উৎপাদনে বিশ্বে দ্বিতীয় নাইজেরিয়া

সিনেমা উৎপাদনে বিশ্বে দ্বিতীয় নাইজেরিয়া

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম